Current date Sep 11, 2026
বাংলাদেশ

দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে ৮ ডিগ্রি

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

হিমালয়ের পাদদেশে অবস্থিত দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে তাপমাত্রার পারদ নেমে এসেছে ৮ ডিগ্রির ঘরে। এতে করে কনকনে শীতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের সাধারণ মানুষ।

শুক্রবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে সকাল থেকে কুয়াশার পরিমাণ কম থাকলেও উত্তর থেকে বয়ে আসা হিমেল হওয়ার দাপট অনেকটাই বেড়ে গেছে। ব্যস্ততম সড়কগুলোতে জনসাধারণের চলাচল অনেকটাই কম লক্ষ্য করা গেছে।

শহরের ধাক্কা মার এলাকার আব্দুল হাই নামে এক রিকশাচালক বলেন, গতকালের (বৃহস্পতিবার) থেকে আজ কুয়াশার পরিমাণ অনেক কম। তবে কনকনে শীতের দাপটে ঘর থেকে বের হওয়াই কঠিন। রিকশা চালাতে অনেক কষ্ট হচ্ছে। এদিকে যাত্রীর সংখ্যাও কম।

জমির উদ্দিন নামে এক পথচারী বলেন, যে কনকনে ঠাণ্ডা, এতে ঘর থেকে বের হওয়াই মুশকিল।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক রুকুনুজ্জামান বলেন, শুক্রবার ভোর ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এদিকে গতকাল বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। একই দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২১ দশমিক ৮ ডিগ্রি।

Share URL copied
Lead Newsঅর্থনীতি

কাঁচামরিচের কেজি ৩০০ টাকা ছাড়াল

নিজস্ব প্রতিবেদক রাজধানীতে বাজারে শাক-সবজির পাশাপাশি হুহু করে বাড়ছে কাঁচামরিচের দাম। বেশ কিছুদিন ধরে ২০০ টাকার ওপরে থাকলেও টানা বৃষ্টি ও বন্যার...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...