Current date Sep 8, 2026
Lead Newsবাংলাদেশ

দেশে আক্রান্ত তিনজন করোনামুক্ত: আইইডিসিআর

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:দেশে প্রথমবার করোনাভাইরাসে আক্রান্ত তিন রোগীকে ‘সংক্রমণমুক্ত’ ঘোষণা করেছে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।

রোববার দুপুরে রাজধানীর মহাখালীতে আইইডিসিআরের সম্মেলন কক্ষে বাংলাদেশে করোনাভাইরাস সম্পর্কিত সবশেষ তথ্য জানাতে আয়োজিত নিয়মিত প্রেস ব্রিফিংয়ে প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মীরজাদি সাব্রিনা ফ্লোরা এ তথ্য জানান।

তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লিউএইচও) প্রটোকল অনুসারে ২৪ ঘণ্টার ব্যবধানে আক্রান্ত ব্যক্তির নমুনা পরীক্ষায় নেগেটিভ ফল এলে সংশ্লিষ্ট ব্যক্তিকে করোনা সংক্রমণমুক্ত ঘোষণা করা হয়। প্রকোটল অনুসারে নমুনা পরীক্ষার পর গত ১৩ মার্চ দুজনকে করোনামুক্ত ও ১৫ মার্চ অপর আরেকজনকে করোনামুক্ত ঘোষণা দেয়া হল।

বিদেশ থেকে কেউ এলে ১৪ দিন বাধ্যতামূলক কোয়ারেন্টাইন উল্লেখ করে সেব্রিনা ফ্লোরা বলেন, অনেকে বলছেন বাইরে থেকে এসেছি আমার মধ্য কোনো উপসর্গ নেই। বাইরে থেকে এলে কোনো লক্ষণ না থাকলেও ১৪ দিনের মধ্যে উপসর্গ দেখা দিতে পারে। কারণ জীবাণু ভেতরে থাকতে পারে।

তিনি বলেন, আক্রান্ত দেশ বা বিদেশ থেকে যারা আসবে তাদের সবাইকে নজরদারিতে রাখা হবে। প্রশাসন, স্থানীয় পর্যায়ের স্বাস্থ্য কর্মকর্তা, চেয়ারম্যান, মেম্বারসহ অন্যান্যরা তাদের ওপর নজরদারি রাখবে। তারা কোনো নিয়ম না মানলে তাদের ওপর কঠোর ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে কোনো আপোষ করা হবে না।

ডা. ফ্লোরা জানান, বাড়িতে হোম কোয়ারেন্টাইন আছেন ২ হাজার ৩১৪ জন। আইসোলেশনে আছেন ১০ জন। প্রাতিষ্ঠানিক কোয়ারাইন্টানে আছেন ৮ জন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...