Current date Sep 6, 2026
Lead Newsস্বাস্থ্য

দেশে করোনায় আরও ২০ জনের মৃত্যু, শনাক্ত ৩৫৩৯

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় ২০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৯০৭ জনে।

একই সময়ে নতুন করে এ ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে তিন হাজার ৫৩৯ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৯ লাখ ২৬ হাজার ৫৭০ জনে।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীর স্বাক্ষরিত করোনা পরিস্থিতি সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৩৪ হাজার ৫৪৭টি নমুনা পরীক্ষা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা হলো ১ কোটি ৩১ লাখ ৩০ হাজার ৯৯৯টি। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১০ দশমিক ২৪ শতাংশ। মহামারির শুরু থেকে এখন পর্যন্ত দেশে শনাক্তের হার ১৪ দশমিক ৬৭ শতাংশ।

এ সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন ১১ হাজার ৮০০ জন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হওয়ার পর সেরে ওঠা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ লাখ ২৭ হাজার ৮৬৬ জনে।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১৬ জন পুরুষ এবং ৪ জন নারী। তাদের মধ্যে সরকারি হাসপাতালে ১৮ জন এবং বেসরকারি হাসপাতালে ২ জন মারা গেছেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...