Current date Sep 7, 2026
Lead Newsবাংলাদেশ

দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা কানাডা থেকে চারদিনের সফর শেষে দেশে ফিরেছেন। মঙ্গলবার রাত ১১টা ২০ মিনিটে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

জি-৭ সামিটে অংশ নিতে গত ৭ জুন কানাডা সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারের জি-৭ সামিটের আউটরিচ সেশনের প্রতিপাদ্য ছিলো ‘জীবনের জন্য অপরিহার্য সমৃদ্ধ মহাসাগর, সাগর ও উপকূল’। প্রধানমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, পররাষ্ট্র সচিব এম শহীদুল হকও এই সামিটে অংশ নেন।

সেখানে ৮-১১ জুন জি-৭ সামিটের আউটরিচ সেশনে যোগ দেন তিনি। সফরকালে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিপাক্ষিক বৈঠক হয়।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...