Current date Sep 7, 2026
খেলা

দেশে ফিরে বীরের মতো সংবর্ধনা পেল ব্রাজিল

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক : ফুটবল বিশ্বকাপের কোয়ার্টারফাইনাল থেকে বিদায় নিয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। তাই বিশ্বকাপ শেষ হবার আগেই দেশে ফিরতে হলো ব্রাজিল ফুটবল দলকে। দেশে পৌঁছে বিমানবন্দরে ভক্তদের ভিড় ছিলো চোখে পড়ার মতো। শেষ আট থেকে বিদায় ঘটলেও বীরের মতোই সংবর্ধনা পেল ব্রাজিল। সমর্থকদের ভালোবাসার সাথে ব্রাজিল ফুটবল সংস্থাও দলকে সংবর্ধনা দিয়েছে।

বিশ্বকাপে সাফল্য না পেয়েও এই প্রথম সংবর্ধনা পেল ব্রাজিল। পাশাপাশি এই প্রথম কোনো অসফল কোচকে তাড়া খেতে হয়নি। কোচ হিসেবে সফল তিতে, এমনটাই মনে করেন সমর্থকরা।

তবে সবার চোখকে ফাঁকি দিয়ে নিজ বাসায় ফিরেন ব্রাজিলের অধিনায়ক নেইমার। বিমান বন্দরের হল থেকে একে-একে সবাই বের হয়ে বাইরে আসলেও, বের হননি নেইমার। তাই নেইমারকে দেখতে দীর্ঘক্ষণ অপেক্ষা করেছে সমর্থকরা।

পরে রিও বিমানবন্দরের কর্মীরা জানান, ব্রাজিল দল বিমান বন্দর থেকে নেমে হলের দিকে আসলেও নেইমার আসেননি। রানওয়ে থেকেই নিজ হেলিকপ্টারে চড়ে নিজ বাড়ির পথে উড়াল দেন তিনি।

 

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...