Current date Oct 26, 2026
Lead Newsরাজনীতি

‘দেশে ফিরে রাজনীতি করার সাহস নেই তারেক রহমানের’

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বর্তমানে বিএনপি চায় না জেল জুলুম মোকাবেলা করে তারেক রহমান দেশে ফিরে রাজনীতি করুক। আর তারেক রহমানের সে সাহসও নেই।

আজ শনিবার সকালে শেখ জামালের ৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষে বনানী কবরস্থানে শ্রদ্ধা জানানো শেষে তিনি এসব কথা বলেন।

সেতুমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির বিষয়ে বলেন, নির্বাচনে বেগম খালেদা জিয়ার অংশগ্রহণ নিয়ে আমাদের কিছুই করার নেই। সব কিছু আদালতের নির্দেশেই ঠিক হবে। তাকে মুক্তি দেয়া না দেয়া আদালতের বিষয়।

এ সময় সেতুমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিমসহ আরো অনেকে।

Share URL copied
Lead Newsরাজনীতি

বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকারকে ঢালাওভাবে দোষারোপ এবং বিএনপিকে উদ্দেশ্য করে চাঁদাবাজির অভিযোগ তুলে কেউ বক্তব্য দিয়ে থাকলে, তার বিচার...

Lead Newsবাংলাদেশ

ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চলবে : ডিএনসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে রাজধানীর মিরপুরে ফুটপাত দখলমুক্ত করার অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি)...

Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ২২১ জন সন্দেহজনক হাম...