Current date Sep 14, 2026
বাংলাদেশ

দোকান মালিক ও বনিক সমিতির সাথে মুকসুদপুর থানা পুলিশের মতবিনিময় সভা

URL copied
Share URL copied

মেহের মামুন ( গোপালগঞ্জ ) থেকে : গোপালগঞ্জের মুকসুদপুর থানা পুলিশ মুকসুদপুর পৌর এলাকার বনিক সমিতি, মার্কেট মালিক সমিতি, দোকান মালিক সমিতির নের্তৃবৃন্দ ও স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে কোভিড-১৯ মহামারি সংক্রান্তে সরকার ঘোষিত নির্দেশনাবলি ও স্বাস্থবিধি প্রতিপালনের জন্য মত বিনিময় সভা করেছে। মঙ্গলবার সকালে মুকসুদপুর থানা চত্বরে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার সভাপতিত্ব করেন মুকসুদপুর থানার ওসি আবু বকর মিয়া। এসময় উপস্থিত ছিলেন মুকসুদপুর থানার সেকেন্ড অফিসার এস আই সাইফুল ইসলাম, বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক অখিল সাহা, ব্যবসায়ী কামরুজ্জামান কামাল, পৌর সভার কাউন্সিলর বাবুল মোল্যা, মার্কেট মালিক দিপু মিয়াসহ বাজারের ব্যবসায়ী ও স্থানীয় জনপ্রতিনিধি। মুকসুদপুর থানার ওসি আবু বকর মিয়া বলেন, সকারের নির্দেশনা অনুযায়ী সকাল ১০ টা থেকে রাত ৮টা পর্যন্ত দোকান খোলা রেখে, স্বাস্থ্য বিধি মেনে বেচাকেনা করতে হবে, দোকানে বেশি ভিড় করা যাবেনা, দুরুত্ব বজায় রেখে কাষ্টমারদের দোকানে প্রবেশ করতে হবে। এছাড়াও একটা বাজার মনিটরিং কমিটি গঠন করা হবে।

Share URL copied
বাংলাদেশ

গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা

নিজস্ব প্রতিবেদক সরকার বর্তমানে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা করেনি বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। সম্প্রতি বিভিন্ন...

Lead Newsবাংলাদেশ

ঐতিহ্যবাহী মুকসুদপুর প্রেসক্লাবের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আরেফিন মুক্তা: মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জ জেলার অন্যতম ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন মুকসুদপুর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪ ঘটিকায় উৎসবমুখর...

Lead Newsবাংলাদেশ

রাষ্ট্রপতি নির্বাচন : স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার জন্য ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ অন্য...