Current date Sep 7, 2026
Lead Newsঅর্থনীতি

দ্বিতীয়বারের মতো জনতা ব্যাংক সিইও হলেন আব্দুছ ছালাম আজাদ

URL copied
Share URL copied

পপুলার২৪নিউজ ডেস্ক:

বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুছ ছালাম আজাদ আজ বুধবার (৯ ডিসেম্বর) দ্বিতীয়বারের মতো জনতা ব্যাংক লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও হিসেবে যোগদান করেছেন। এর আগে তিনি ৫ ডিসেম্বর ২০১৭ সালে প্রথমবার জনতা ব্যাংকে সিইও এন্ড এমডি হিসেবে যোগদান করে সফলভাবে মেয়াদ পূর্ণ করেছেন। সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর হিসেবে যোগদানের পূর্বে তিনি একই ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং তারও আগে তিনি বাংলাদেশ কৃষি ব্যাংকে উপ-ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করেন।
মোঃ আব্দুছ ছালাম আজাদ ১৯৮৩ সালে সিনিয়র অফিসার হিসেবে যোগদানের মাধ্যমে জনতা ব্যাংকে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। জনতা ব্যাংক লিমিটেডের মাঠ পর্যায়ের বিভিন্ন শাখার প্রধানসহ বিভিন্ন কর্মস্থলে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি প্রধান কার্যালয়সহ বিভিন্ন শাখা ও ডিপার্টমেন্টের মহাব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন। ভারতে প্রশিক্ষণপ্রাপ্ত হয়ে ১৯৭১ সালে তিনি মহান স্বাধীনতা যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেন। দেশে বিদেশে অনুষ্ঠিত বিভিন্ন ওয়ার্কসপ, সেমিনারে তিনি অংশগ্রহণ করেন। তিনি সংযুক্ত আরব আমিরাত, ইটালি, মার্কিন যুক্তরাষ্ট্র, সৌদি আরব, সিংগাপুর, মালয়েশিয়াসহ পৃথিবীর বিভিন্ন দেশ ভ্রমন করেছেন।
মোঃ আব্দুছ ছালাম আজাদ ১৯৫৮ সালে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলাস্থ চর নবীপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মরহুম আনসার আলী এবং মাতার নাম মরহুম সূর্য বানু নেসা। তিনি পাবনা এডওয়ার্ড কলেজ হতে এইচএসসি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় হতে ইংরেজী ভাষা ও সাহিত্যে সম্মানসহ স্বাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। তিনি ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশ এর একজন ডিপ্লোমেড এসোসিয়েট।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...