Current date Sep 6, 2026
Lead Newsখেলা

দ্বিতীয় জয় পেল সাকিবের মোনার্ক পদ্মা

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক

হকি চ্যাম্পিয়নস ট্রফিতে আজ দ্বিতীয় জয় পেয়েছে মোনার্ক পদ্মা। শনিবার (৫ নভেম্বর) মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ওয়ালটন ঢাকাকে ৬-৩ ব্যবধানে হারিয়েছে পদ্মা।

ম্যাচের অষ্টম মিনিটে রাকিবুল হাসানের ফিল্ড গোলে এগিয়ে যায় ওয়ালটন ঢাকা। ম্যাচে ফিরতে খুব বেশি সময় লাগেনি মোনার্কের। ১৯ মিনিটে আল নাহিয়ান শুভর ফিল্ড গোলে সমতায় ফেরে তারা। পরের মিনিটেই আবারো এগিয়ে যায় ওয়ালটন। পেনাল্টি কর্নার থেকে গোল করেন আলি সুরিয়া।

এরপরেই দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় মোনার্ক পদ্মা। ২৫ মিনিটে বেলাল হোসেন, ৩২ মিনিটে রামিম হোসেন, ৩৫ মিনিটে সাইফ খান এবং ৪৪ মিনিটে ইয়ান গোভার্সের গোলে চালকের আসনে বসে মোনার্ক। এতেই ম্যাচ থেকে ছিটকে যায় ওয়ালটন ঢাকা।

ষষ্ঠ ম্যাচে এসে দ্বিতীয় জয় পেল সাকিব আল হাসানের দল মোনার্ক পদ্মা। হেরেছে বাকি চারটিতেই। পাঁচ ম্যাচে এটি তৃতীয় হার ওয়ালটন ঢাকার। জিতেছে দু’টিতে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...