Current date Sep 7, 2026
Lead Newsবাংলাদেশরাজনীতি

দ্বিতীয় দিনে অাওয়ামী লীগের ফরম বিক্রি শুরু

URL copied
Share URL copied

একাদশ জাতীয় সংসদের নির্বাচনে অংশগ্রহণের জন্য দ্বিতীয় দিনের মতো দলীয় ফরম বিতরণ শুরু হয়েছে। অাওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ের নতুন ভবনে সকাল ১০টা থেকে ফরম সংগ্রহ ও জমাদান শুরু হয়।

শুক্রবারের অব্যবস্থাপনার কথা চিন্তা করে অাজ (শনিবার) সকাল থেকেই দলীয় মনোনয়ন সংগ্রহ এবং জমাদানকারীদের লাইনে দাঁড় করানো হয়েছে। যে কারণে অাজ ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ের সামনে সুশৃঙ্খল পরিবেশ বিরাজ করছে।

দেখা গেছে, অাজও দেশের বিভিন্ন স্থান থেকে মনোনয়নপ্রত্যাশী ও সংগ্রহকারীরা ধানমন্ডি কার্যালয়ের সামনে জড়ো হচ্ছেন এবং প্রার্থীর পক্ষে মিছিল করছেন। বিভিন্ন রং-বেরংয়ের ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে মিছিল করছেন মনোনয়ন প্রার্থীর সমর্থকরা।

সকাল ১০টার মধ্যে প্রায় চারশত প্রার্থী এবং প্রার্থীর লোক লাইনে দাঁড়িয়েছেন। কিছুক্ষণ পরপর মাইকে ঘোষণা করে ১০ জনকে ভেতরে প্রবেশ করানো হচ্ছে। যারা ফরম জমা দিচ্ছেন তাদেরও একটি লাইন করা হয়েছে। তারা ভেতরে প্রবেশ করে পুরনো ভবনে অাওয়ামী লীগের দফতর সম্পাদক ড. অাবদুস সোবহান গোলাপের কাছে ফরম জমা দিচ্ছেন।

উল্লেখ্য, গতকাল (শুক্রবার) সকাল ১০টা থেকে মনোনয়ন ফরম বিক্রি ও জমাদান শুরু হয়। শুক্রবারের তুলনায় অাজ ব্যবস্থাপনা ভালো লক্ষ্য করা গেছে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...