Current date Sep 13, 2026
বাংলাদেশ

দ.আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি নিহত

URL copied
Share URL copied

নিউজ ডেস্ক:

দক্ষিণ আফ্রিকার থাবানচু এলাকায় চাঁদা না দেওয়ায় মো. গোলাম মোস্তফা (৩২) নামে এক বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করেছে দেশটির একদল সশস্ত্র সন্ত্রাসী।

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেন মোস্তফার খালাতো ভাই শেখ মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) আফ্রিকান স্থানীয় সময় রাত পৌনে ৮টার দিকে ঘটনাটি ঘটে। এ সময় সন্ত্রাসীরা তাকে হত্যা করে দোকানের মালামাল লুট করে নিয়ে যায়।

নিহত গোলাম মোস্তফা নোয়াখালীর সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের জয়নাল আবদিন মেম্বারের ছোট ছেলে।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত পৌনে ১টার দিকে তার মৃত্যুখবর গ্রামের বাড়িতে পৌঁছালে শুরু হয় শোকের মাতম। তার স্ত্রী ও দুই ছেলে রয়েছে।

মোস্তফার বড় ভাই কিরন জানান, দীর্ঘদিন থেকে তার ভাই আফ্রিকার থাবানচু এলাকায় একটি দোকানে কর্মচারী হিসেবে কাজ করছিলেন। বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ৮টার দিকে তার সঙ্গে সবশেষ মোবাইল ফোনে কথা হয়। এরপর রাত পৌনে ১টার সময় খবর আসে স্থানীয় একদল সশস্ত্র সন্ত্রাসী ওই ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে মোটা অংকের চাঁদা দাবি করে।

চাঁদা দিতে অস্বীকার করলে সন্ত্রাসীরা গোলাম মোস্তফাকে এলোপাথাড়ি গুলি করে দোকানের মালামাল লুট করে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে ওই দেশের পুলিশ মরদেহ উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখে। মরদেহ দ্রুত বাংলাদেশে ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছে নিহতের পরিবার।

Share URL copied
বাংলাদেশ

গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা

নিজস্ব প্রতিবেদক সরকার বর্তমানে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা করেনি বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। সম্প্রতি বিভিন্ন...

Lead Newsবাংলাদেশ

ঐতিহ্যবাহী মুকসুদপুর প্রেসক্লাবের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আরেফিন মুক্তা: মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জ জেলার অন্যতম ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন মুকসুদপুর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪ ঘটিকায় উৎসবমুখর...

Lead Newsবাংলাদেশ

রাষ্ট্রপতি নির্বাচন : স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার জন্য ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ অন্য...