Current date Sep 7, 2026
বিশ্ব

ধর্ষকদের বিচার চেয়ে জনতার মিছিলে রাহুল গান্ধী

URL copied
Share URL copied

অনলাইন ডেস্ক : ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের প্রেসিডেন্ট রাহুল গান্ধী ও দলের সিনিয়র নেতারা ধর্ষকদের বিচার চেয়ে জনতার সঙ্গে মিছিলে অংশ নিয়েছেন। বৃহস্পতিবার মধ্যরাতের সেই মিছিলে হাজির ছিলেন রাহুলের অসুস্থ মা সোনিয়া গান্ধীও।

জম্মু ও কাশ্মীরে ধর্ষণ ও হত্যার শিকার আসিফা (৮) ও বিজেপির আইনপ্রণেতার হাতে ধর্ষিত উন্নাওয়ের (১৬) জন্য বিচার চেয়ে দিল্লির ইন্ডিয়া গেট অভিমুখে মিছিলটি করা হয়।

রাহুল সন্ধ্যাতেই টুইট করে জানিয়েছিলেন, নারী নির্যাতন এবং নির্যাতিতাদের জন্য বিচার চেয়ে মধ্যরাতে মিছিল এগোবে ইন্ডিয়া গেটের দিকে। সময় মতোই শুরু হয়েছিল মিছিল। সেই মিছিলে নির্ভয়ার বাবা-মায়ের যোগ দেওয়া অন্য মাত্রা যোগ করে। মিছিলে ছিল ২০১২ সালের ডিসেম্বরে নির্ভয়া গণধর্ষণ ও খুনের প্রতিবাদের আবহ।

ধস্তাধস্তি করেও রাহুলদের মিছিল আটকাতে পারেনি পুলিশ। তাদের গড়া ব্যারিকেড ভেঙেই মিছিল পৌঁছে যায় ইন্ডিয়া গেটে।মিছিলে যোগদানকারীদের হাতের মোমবাতির আলোয় তখন উজ্জ্বল হয়ে উঠে গোটা চত্বর। আর সেখানেই রাস্তার উপর প্রতিবাদ জানিয়ে বসে পড়নে রাহুল। তার দেখাদেখি অন্যরাও।

রাহুলের নেতৃত্বে ক’দিন আগে কংগ্রেসের অনশনকে টেক্কা দিতে বিপুল প্রচার করে সরকার পক্ষ থেকে এ দিন পাল্টা অনশনে বসলেও সেটা তেমন সাড়া জাগাতে পারেনি।

১০ জানুয়ারি বাড়ির পাশে ঘোড়া চরানোর সময় অপহৃত হয় আসিফা। শরীরে মাদক প্রবেশ করিয়ে তাকে গণধর্ষণ করা হয় যে দলে একজন পুলিশ অফিসারও ছিলেন। তিনি আসিফার হত্যাকারীকে একটু সময়ক্ষেপণের অনুরোধ করেছিলেন যাতে তিনি আরও একবার ধর্ষণ করতে পারেন।

আর ধর্ষণের শিকার উন্নওয়ের বাড়ি উত্তরপ্রদেশের লক্ষ্ণৌ থেকে ৫০ কিলোমিটার দূরের একটি জেলার। তাকে ধর্ষণ করেন বিজেপি সাংসদ। এ ঘটনায় অভিযুক্ত সাংসদকে এখনো গ্রেফতার করা হয়নি। কেন গ্রেফতার করা হয়নি এমন প্রশ্নে পুলিশ জানিয়েছে, অভিযোগ করা হয়েছে। তদন্ত করছে সিবিআই।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...