Current date Sep 16, 2026
বিশ্ব

ধর্ষণের অপরাধে বিজেপি এমপিকে অভিযুক্ত করে সিবিআইয়ের চার্জশিট দাখিল

URL copied
Share URL copied

অনলাইন ডেস্ক : ভারতের উত্তর প্রদেশে চাঞ্চল্যকর ধর্ষণের ঘটনায় উন্নাও-এর বিজেপির সংসদ সদস্য কুলদীপ সিংসহ ৫ জনকে অভিযুক্ত করে বুধবার (১১ জুলাই) চার্জশিট জমা দিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। দলীয় এমপির বিরুদ্ধে সংখ্যালঘু পরিবার থেকে ধর্ষণের অভিযোগ ওঠায় বেশ বিব্রতকর অবস্থা পড়েছিল মোদী সরকার।

সিবিআই তাদের দেয়া চার্জশিটে বলেন, এমপি কুলদীপ অন্যান্যদের সহযোগিতায় ওই মেয়েটি ধর্ষণ করেছে। সে যখন মেয়েটিকে ধর্ষণ করত তখন বাইরের দরজায় পাহারায় থাকত শশী সিং। গত বছরের জুনে এই ঘটনা ঘটেছে।

২০১৭ সালের ৪ জুন সন্ধ্যা ৭ টা থেকে ৮ টার মধ্যে এই ধর্ষণের ঘটনা ঘটে বলে তদন্তে পাওয়া গেছে।

এপ্রিলে খন সেনগারের আইনজীবী আরকে সিং বলেন, ‘তার ক্লায়েন্টের রাজনৈতিক ক্যরিয়ার ধ্বংস করার জন্য এই ষড়যন্ত্র করা হয়েছে। তার ক্লায়েন্ট নির্দোষ।’

গত ১৫ বছর ধরে উন্নাও এলাকার সংসদ সদস্য হিসেবে পরিচিত কুলদীপ সিং। তার বিরুদ্ধে ৩৬৩,৩৬৬, ৩৭৩ ধারায় মামলা হয়েছে। তার কাছে আত্নীয়র চাকরীর জন্য তদবির করতে গেলে ওই মেয়েটি ধর্ষণের শিকার হন। এরপর ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করে প্রভাবশালী সংসদের পরিবার। ধর্ষণের বিচার চাইতে গেলে ওই মেয়ের বাবাকে মারধোরও করা হয়। তবে শেষ পর্যন্ত চাপের মুখে কুলদীপসহ অন্যান্যদের গ্রেফতারে বাধ্য হয় পুলিশ।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৫ আগস্ট) সকাল ৯টার দিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

Lead Newsবাংলাদেশ

সরকারি মুকসুদপুর কলেজে মাদকবিরোধী আলোচনা সভা, ডকুমেন্টারি ও থিম সং প্রদর্শন অনুষ্ঠিত

আরেফিন মুক্তা – মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : গোপালগঞ্জের সরকারি মুকসুদপুর কলেজে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ৩ আগস্ট আলোচনা সভা, ডকুমেন্টারি ও থিম...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ (১–৭ আগস্ট) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ আগস্ট) উপজেলা স্বাস্থ্য...