Current date Sep 7, 2026
খেলা

ধর্ষণের অভিযোগে ক্রিকেটে নিষিদ্ধ গুনাথিলাকা!

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক : দীর্ঘ ১২ বছর পর টেস্টে দক্ষিণ আফ্রিকাকে হোয়াইটওয়াশ করার আনন্দে ভাসছে এশিয়ার অন্যতম ক্রিকেট শক্তি শ্রীলঙ্কা। ঘরের মাঠে প্রোটিয়া বধের এই আনন্দের মাঝেই এক কলঙ্কজনক ঘটনা ঘটিয়ে ফেললেন লঙ্কান ক্রিকেটের ‘ব্যাড বয়’ হিসেবে পরিচিত দানুশকা গুনাথিলাকা। বন্ধুকে সঙ্গী করে দুই তরুণীকে ধর্ষণ করায় আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ করা হয়েছে তাকে!

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, গতকাল রবিবার ২৭ বছর বয়সী গুনাথিলাকা এবং তার এক বন্ধু দুই নরওয়েজিয়ান তরুণীকে ফুঁসলে নিজেদের টিম হোটেলে ডেকে নেন। এরপর জোরপূর্বক তরুণীদ্বয়কে ধর্ষণ করেন দুজনে। নির্যাতিতা এক তরুণীর অভিযোগের প্রেক্ষিতে গুনাথিলাকার সেই বন্ধুকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম প্রকাশ করা না হলেও জানা গেছে, সে ব্রিটিশ পাসপোর্টধারী।

নির্যাতনের শিকার মেয়েদুটি শ্রীলঙ্কায় পর্যটক হিসেবে এসেছিল। পুলিশ বলছে, ‘এজন নারী পর্যটকের অভিযোগের প্রেক্ষিতে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গুনাথিলাকার বিষয়টিও আমরা জানি। তবে তার বিরুদ্ধে এখনও সুনির্দিষ্ট কোনো অভিযোগ আসেনি। বিষয়টি নিয়ে আমরা তদন্ত চালিয়ে যাচ্ছি।’

এদিকে এই ধর্ষণের ঘটনায় নাম আসায় গুনাথিলাকাকে তাৎক্ষণিকভাবে নিষিদ্ধ করেছে লঙ্কান ক্রিকেট বোর্ড। তার বিরুদ্ধে ‘অসদাচরণ’ এর অভিযোগ আনা হয়েছে। এই সময়ে শ্রীলঙ্কার ক্রিকেট দলের সেরা পারফর্মারদের অন্যতম গুনাথিলাকা। সেইসঙ্গে ম্যাচ শেষে সকল ক্রিকেটারকে হোটেলে ফেরা এবং রাতে বাইরে না থাকা বাধ্যতামূলক করা হয়েছে।

উল্লেখ্য, গুনাথিলাকার অপরাধপ্রবণতা এটাই প্রথম নয়। চলতি বছরের জানুয়ারিতে বাংলাদেশের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজেও একবার এমন কান্ডে তিরস্কৃত হয়েছিলেন এই ব্যাটসম্যান। আউট হয়ে তামিম ইকবাল ড্রেসিংরুমে ফেরার পথে তাকে বিদায় জানিয়ে ব্যঙ্গ করেছিলেন গুনাথিলাকা। এজন্য তাকে একটি ডিমেরিট পয়েন্ট দিয়েছিল আইসিসি। এর আগে গত বছর খারাপ আচরণের জন্য সীমিত ওভারে ছয় ম্যাচ নিষিদ্ধ ছিলেন লঙ্কান এই তারকা। এবার সম্ভবত আরও বড় শাস্তি অপেক্ষা করছে তার জন্য।

 

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...