Current date Sep 17, 2026
বাংলাদেশ

ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে গৃহবধূকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগ

URL copied
Share URL copied

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় বাঁচাখুকি (৪৫) নামের এক গৃহবধূকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ বুধবার সকাল ১০টার দিকে স্থানীয় এলাকাবাসী সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নের পালিচাঁদ বিলের খাল থেকে তার লাশ উদ্ধার করে পুলিশে খবর দেন। নিহত গৃহবধূ বাঁচাখুকি একই উপজেলার ফিংড়ি ইউনিয়নের ফয়জুল্যাপুর গ্রাামের আব্দুল মজিদ কারিকরের স্ত্রী।

ফিংড়ি ইউপি মেম্বর মধুসুদন মণ্ডল জানান, বুধবার সকালে ওই গৃহবধূ পালিচাঁদ বিলে ছাগল চরাতে যান। সেখানে আগে থেকেই ওৎ পেতে ছিলেন একই গ্রামের আহাদ আলির ছেলে আকতারুল ইসলাম (২৬) নামের মাদকাসক্ত এক যুবক। আক্তারুল ওই গৃহবধূকে পাশের বাগানে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। এক পর্যায়ে ধর্ষণ চেষ্টায় তিনি ব্যর্থ হয়ে মেহগনি গাছের ডাল দিয়ে ওই গৃহবধূর মাথায় আঘাত করলে তিনি মাটিতে পড়ে যান। এরপর তাকে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে লাশ পালিচাঁদ বিলের একটি খালে তিনি পুতে রাখেন। স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

এদিকে, এ ঘটনার পর থেকে ঘাতক আকতারুল পলাতক রয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মিরাজ ঘটনাস্থল থেকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ মোস্তাাফিজুর রহমান জানান, এ খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাটি গুরুত্ব দিয়েই দেখছে এবং ঘাতক আক্তারুলকে গ্রেফতারের চেষ্টা চলছে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৫ আগস্ট) সকাল ৯টার দিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

Lead Newsবাংলাদেশ

সরকারি মুকসুদপুর কলেজে মাদকবিরোধী আলোচনা সভা, ডকুমেন্টারি ও থিম সং প্রদর্শন অনুষ্ঠিত

আরেফিন মুক্তা – মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : গোপালগঞ্জের সরকারি মুকসুদপুর কলেজে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ৩ আগস্ট আলোচনা সভা, ডকুমেন্টারি ও থিম...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ (১–৭ আগস্ট) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ আগস্ট) উপজেলা স্বাস্থ্য...