Current date Oct 27, 2026
বিনোদন

‘ধর্ষণ দৃশ্যে কার সাথে স্বাচ্ছন্দবোধ করতেন’ (ভিডিও)

URL copied
Share URL copied

বিনোদন প্রতিবেদক : এবং পূর্ণিমা, একটি সেলিব্রিটি শো। যেখানে চিত্রনায়িকা পূর্ণিমাকে উপস্থাপিকা হিসেবে দেখা যায়। সম্প্রতি মিশা সওদাগরকে নিয়ে একটি শো পরিচালনা করেছিলেন তিনি।

সেখানে প্রশ্নের এক পর্যায়ে মিশাকে জিজ্ঞেস করেছেন, “ধর্ষণ দৃশ্যে কার সাথে স্বাচ্ছন্দবোধ করতেন”?

পূর্ণিমার এমন বিব্রতকর প্রশ্নে মিশা জানান, “মৌসুমী এবং পূর্ণিমার সাথে”

এ কথা শুনার পর হা হা হা করে হেসে ওঠেন উপস্থাপিকা পূর্ণিমা। শুধু এখানেই শেষ নয়, মৌসুমী পছন্দ করার সেই কারণও জানতে চাইছেন তিনি।

অনুষ্ঠানের এই প্রশ্নটি নিয়েই চলছে আলোচনা সমালোচনা।

এদিকে পূর্ণিমা বলছেন, “প্রশ্নের পীঠে এমন প্রশ্নটি মূলত মজা করেই করা হয়েছে। কিন্তু ফেসবুকবাসী তো এটি মানতে নারাজ। তারা সমালোচনায় নেমেছেন আমাকে নিয়ে।”

ওই অনুষ্ঠানে মিশা সওদাগরের নানা অজানা বিষয়ও উঠে এসেছে। খলনায়ক হওয়ার পর কী কী সমস্যার মুখোমুখি হয়েছেন সেটিও জানিয়েছেন তিনি।

কোন তারকার সঙ্গে তার ভালো বন্ধুত্ব এবং চলচ্চিত্রের আজকের দিনে চিত্রনায়ক মান্না জীবিত থাকলে চলচ্চিত্র এমন অবস্থানে এসে দাঁড়াত না বলেও মন্তব্য করেছেন তিনি।

আরটিভিতে প্রচারিত হওয়া এ অনুষ্ঠানটি এখন ফেসবুকে ভাইরাল। সপ্তাহের প্রতি রোববার প্রচার হয় অনুষ্ঠানটি।

ভিডিওটি উপভোগ করুন এখানে…

https://youtu.be/IDfiGZp-4Bg

Share URL copied
Lead Newsরাজনীতি

বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকারকে ঢালাওভাবে দোষারোপ এবং বিএনপিকে উদ্দেশ্য করে চাঁদাবাজির অভিযোগ তুলে কেউ বক্তব্য দিয়ে থাকলে, তার বিচার...

Lead Newsবাংলাদেশ

ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চলবে : ডিএনসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে রাজধানীর মিরপুরে ফুটপাত দখলমুক্ত করার অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি)...

Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ২২১ জন সন্দেহজনক হাম...