Current date Sep 23, 2026
Lead Newsবাংলাদেশ

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর ধানমন্ডি লেক থেকে মো. জাবেদ আহমেদ (৫১) নামে এক ব্যক্তির পানিতে ভাসমান অবস্থায় মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, নিহত ব্যক্তি মার্কেটিং কনসালটেন্ট ছিলেন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে রাজধানী ধানমন্ডি আবেশ হোটেলের পেছনে ব্রিজের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল গফুর জানান, সকাল সাড়ে ৭টার দিকে ধানমন্ডি ১০নং রোডের আবেশ হোটেলের পেছনে ব্রিজের নিচে পানিতে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, স্বজনের মুখে জানতে পারি নিহত ব্যক্তি মার্কেটিং কনসালটেন্ট ছিলেন। দীর্ঘদিন বেকার ও আর্থিক অভাব অনটনের কারণে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। এ কারণে আত্মহত্যা করেছেন কি না বিস্তারিত জানার চেষ্টা করছি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

জাবেদের বাবার নাম সালাউদ্দিন আহমেদ। বর্তমানে বসুন্ধরা আবাসিক এলাকায় বসবাস করতেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে জাতীয় মৎস্য পক্ষ উদ্ধযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

দেলোয়ার হোসেন স্টফ রিপোটার গোপালগঞ্জের মুকসুদপুরে জাতীয় মৎস্য পক্ষ উদ্ধযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।‘রুপালি মৎস্যের স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ...

Lead Newsবাংলাদেশ

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে ৭

উপজেলা প্রতিনিধি চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে মৃতের সংখ্যা বেড়ে সাতজনে দাঁড়িয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন...

Lead Newsবাংলাদেশ

সিলেটে বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি সিলেট নগরীর একটি বাসায় স্বামী-স্ত্রীসহ তিন জনের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১২ আগস্ট) সকাল ৯টার দিকে নগরীর রায়নগর...