Current date Aug 1, 2026
বাংলাদেশ

নওগাঁর একটি কেন্দ্রের ৫৯ পরীক্ষার্থীই ভুয়া

URL copied
Share URL copied

জেলা প্রতিনিধি

নওগাঁর সাপাহারে সরফতুল্লাহ ফাযিল মাদরাসা পরীক্ষাকেন্দ্র থেকে ৫৯ জন ভুয়া পরীক্ষার্থী ও কেন্দ্রসচিবকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় পরীক্ষা চলাকালে ওই কেন্দ্র পরিদর্শনে গেলে এডমিটের ছবির সঙ্গে পরীক্ষার্থীর মিল না থাকায় তাদের আটক করেন সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ হোসেন।

ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয় সূত্রে জানা যায়, সাপাহার সরফতুল্লাহ কেন্দ্রে এ বছর ৪০টি প্রতিষ্ঠানের দাখিল পরীক্ষার্থী ৭৭৭ জন। আজ সেখানকার ২০টি কক্ষে ৭৫৭ জন পরীক্ষার্থী আরবি-২য় পরীক্ষায় অংশগ্রহণ করে। সকালে আকস্মিক ওই কেন্দ্র পরিদর্শনে যান ইউএনও। এরপর এডমিটের সঙ্গে পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মিল না থাকায় ৫৯ জন ভুয়া পরীক্ষার্থী ও কেন্দ্রসচিবকে আটক করেন। যেখানে ১৫ জন ছাত্র এবং ৪৪ জন ছাত্রী রয়েছে। বাকি পরীক্ষার্থীদের এখনো যাচাই-বাছাই চলছে বলে জানিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ হোসেন বলেন, এডমিটের সঙ্গে মিল না থাকায় এখন পর্যন্ত ৫৯ জন ভুয়া দাখিল পরীক্ষার্থীকে শনাক্ত করে আটক করা হয়েছে। ওই কেন্দ্রে যেসকল মাদরাসার পরীক্ষার্থীদের সিট পড়েছে, সেসব মাদরাসার সুপারকে তলব করা হয়েছে। তারা এসে এসব শিক্ষার্থীদের পুনরায় শনাক্ত করবে।

Share URL copied
অর্থনীতি

রূপালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি’র সহযোগী প্রতিষ্ঠান রূপালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের ১৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সোমবার (১৩ জুলাই) মতিঝিলস্থ প্রতিষ্ঠানটির...

Lead Newsখেলা

সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক ১-১ গোলে সমতায় থাকা ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেই সময়ের প্রথমার্ধেও খেলা থাকে সমতায়। পরে বক্সের বাইরে থেকে সুইজারল্যান্ডের জালে...

Lead Newsবাংলাদেশ

সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই

নিজস্ব প্রতিবেদক সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।...