Current date Sep 8, 2026
অর্থনীতি

নতুন এমডি পেল রাকাব ও হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) ও বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনে নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দিয়েছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। বিশেষায়িত এই দুই সরকারি আর্থিক প্রতিষ্ঠানে নতুন এমডি নিয়োগ দিয়ে সোমবার প্রজ্ঞাপন জারি করা হয়। জারি করা প্রজ্ঞাপনে রাকাবের নতুন এমডি হিসেবে নিয়োগ পেয়েছেন মো. জাহিদুল হক। চলতি বছরের মার্চে জাহিদুল হককে প্রবাসীকল্যাণ ব্যাংকের এমডি হিসেবে নিয়োগ দিয়েছিল সরকার। এবার তাঁকে রাকাবের দায়িত্ব দেওয়া হলো। এর আগে তিনি সোনালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে দায়িত্ব পালন করেন। একই প্রজ্ঞাপনে মো. আব্দুল মান্নানকে বদলি করে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের এমডি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের এমডি পদে দায়িত্বরত ছিলেন। গত মাসে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের এমডি মো. আফজাল করিমকে সোনালী ব্যাংকের এমডি হিসেবে নিয়োগ দেওয়ায় পদটি শূন্য হয়ে যায়।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...