Current date Sep 7, 2026
Lead Newsরাজনীতি

নতুন কমিটি ছাড়াই ছাত্রলীগের সম্মেলন সমাপ্তি

URL copied
Share URL copied

নিউজ ডেস্ক : নতুন কমিটি নির্বাচন ছাড়াই ছাত্রলীগের ২৯তম সম্মেলন সমাপ্তি ঘোষণা করা হয়েছে। শনিবার বিকাল পৌনে ৪টার দিকে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনের মিলনায়তনে এ সম্মেলনের সমাপ্তি ঘোষণা করেন সংগঠনের সভাপতি সাইফুর রহমান সোহাগ।

এ সময় সোহাগ বলেন, ছাত্রলীগের সাংগঠনিক নেত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা আগামী দুই-একদিনের মধ্যে সংগঠনের নতুন নেতৃত্ব ঘোষণা করবেন।

এর আগে শনিবার বিকাল সাড়ে ৩টায় দ্বিতীয় অধিবেশনের শুরুতে ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন বলেন, কমিটি জন্য যোগ্যতার ভিত্তিতে কিছু নাম নেত্রীর কাছে জমা দেয়া হয়েছে। শিগগিরই নেত্রী নতুন নেতৃত্বের বিষয় আমাদের জানিয়ে দেবেন। হয়তো কমিটি ঘোষণা করতে দু-একদিন সময়ও লাগতে পারে।

তার বক্তব্য শেষেই সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হয়। ইতিমধ্যে চূড়ান্তভাবে প্রকাশ করা হয়েছে ছাত্রলীগের পদপ্রত্যাশী বৈধ প্রার্থীদের তালিকা।

শুক্রবার রাতে সংগঠনে ২৯তম কাউন্সিলের জন্য গঠিত নির্বাচন কমিশন এ তালিকা প্রকাশ করে। বৈধ প্রার্থীদের তালিকা অনুযায়ী, সভাপতি প্রার্থী ৬৬ জন। সাধারণ সম্পাদক প্রার্থী ১৬৯ জন। এদের মধ্যে অনেকে সভাপতি ও সাধারণ সম্পাদক উভয় পদেই আবেদন করেছেন।

এর আগে শুক্রবার বিকালে ছাত্রলীগের সম্মেলনের উদ্বোধন করার পর বক্তব্য দেয়ার সময় ছাত্রলীগের নেতা নির্বাচনে বয়স সীমা ২৭ থেকে এক বছর বাড়িয়ে ২৮ বছর নির্ধারণের ঘোষণা দেন সংগঠনটির সাংগঠনিক নেত্রী শেখ হাসিনা।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...