Current date Sep 6, 2026
অর্থনীতি

নতুন বছরে রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের শুভেচ্ছা বিনিময়

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক: ইংরেজী নববর্ষ ২০২৫ এর শুরুতে রূপালী ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। বছরের প্রথম কর্মদিবসে উৎসবমূখর পরিবেশে তিনি ব্যাংকের উর্ধতন কর্মকর্তাদের সঙ্গে নিয়ে কেক কাটেন।

বৃহস্পতিবার (০২ জানুয়ারী) এ উপলক্ষ্যে দিলকুশাস্থ ব্যাংকের প্রধান কার্যালয়ের কনফারেন্স রুমে ভার্চ্যুয়ালি এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় ব্যবস্থাপনা পরিচালক বিগত বছরের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের জন্য সকল কর্মকর্তা-কর্মচারীদের অভিনন্দন জানান। এ সময় তিনি শ্রেণীকৃত ঋণ আদায়সহ নতুন বছরের ব্যবসায়িক কর্মপন্থা নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক পারসুমা আলম, হাসান তানভীর ও মো. হারুনুর রশীদ। এছাড়াও মহাব্যবস্থাপক ইকবাল হোসেন খাঁ, মোহাম্মদ শাহেদুর রহমান, শিকদার ফারুক-ই আযম, মোহাম্মদ শাহজাহান চৌধুরী, ইসমাইল হোসেন শেখ, মোহাম্মদ সাফায়েত হোসেন, কমল ভট্টাচার্য, মো. মইন উদ্দিন মাসুদ, মোহাম্মদ আমির হোসেন, আব্দুল্লাহ আল মাহমুদ, মো. নোমান মিয়া, সালামুন নেছা, তানভীর হাছনাইন মঈন, আবু নাসের মোহাম্মদ মাসুদ, রোকনুজ্জামান, মো. আবুল হাসান, এস. এম দিদারুল ইসলামসহ জোনাল ম্যানেজার, প্রধান কার্যালয়ের সকল বিভাগীয় প্রধান ও শাখা ব্যবস্থাপকগণ এতে অংশ নেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...