Current date Sep 7, 2026
রাজনীতি

নতুন বছর হবে জনগণের বিজয়ের বছর : মোশাররফ

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বাংলা নতুন বছর গণতন্ত্রের মুক্তির বছর এবং জনগণের বিজয়ের বছর।

শনিবার রাজধানীর নয়াপল্টনে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানে খন্দকার মোশাররফ এসব কথা বলেন।

দেশবাসীকে বিএনপির পক্ষ থেকে নতুন বাংলা বছরের শুভেচ্ছা জানিয়ে এসময় তিনি আরও বলেন, “এ বছরেই খালেদা জিয়াকে মুক্ত করে নির্দলীয় সরকারের অধীনেই নির্বাচনে যাবে বিএনপি। পুরাতন বছরের গ্লানি জঞ্জাল মুছে দিয়ে জনগণকে সঙ্গে নিয়ে নতুন বছরে কাঙ্খিত গন্তব্যে পৌঁছাবে বিএনপি।”

তিনি বলেন, “নির্বাচনকালীন সরকারের দাবি প্রতিষ্ঠা করে, সংসদ ভেঙে দিতে বাধ্য করে আমরা একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করব। গণতন্ত্রের বিজয়ের বছর, খালেদা জিয়ার বিজয়ের বছর, এদেশের জনগণের বিজয়ের বছর আমরা এই এবছরকে দেখতে চাই।”

প্রতি বছরের মতো এবারো নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করে জাসাস। বর্ষবরণ অনুষ্ঠানে জাসাসের শিল্পীরা গান ও নৃত্য পরিবেশন করেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...