Current date Jul 24, 2026
বাংলাদেশ

নরসিংদীতে বাসের ধাক্কায় ৪ মোটরসাইকেল আরোহী নিহত

URL copied
Share URL copied

নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর রায়পুরায় যাত্রীবাহী বাসের ধাক্কায় ৪ মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও এক পথচারী।

আজ শুক্রবার সকাল ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের রায়পুরার চারারবাঘ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ইয়ামিন (২৩), ডালিম (১৭), সোহাগ (১৭) ও রমজান (১৭)। তাদের সবার বাড়ি উপজেলার মরজালে বলে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, রায়পুরার মরজাল এলাকা থেকে একটি মোটরসাইকেল নিয়ে ভৈরবের দিকে যাচ্ছিলেন ৪ আরোহী। মোটরসাইকেলটি ভৈরবের সীমান্ত এলাকা চারারবাঘ পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অনন্যা পরিবহনের একটি যাত্রীবাহী বাস সেটিকে ধাক্কা দেয়। এতে এর চার আরোহী মোটরসাইকেল নিয়ে বাসের নিচে ঢুকে গেলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ সময় প্রায় ২০ মিনিট সড়কে যানচলাচল বন্ধ থাকে। খবর পেয়ে ভৈরব হাইওয়ে পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে ভৈরব থানায় নিয়ে যায়।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

অলাভজনক রাষ্ট্রায়ত্ত কলকারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক অলাভজনক ও বন্ধ রাষ্ট্রায়ত্ত কলকারখানা পুনরায় চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ জুলাই) রাজধানীর...

Lead Newsশিক্ষা

নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি আসছে, শূন্যপদ সাড়ে ৬৯ হাজার

নিজস্ব প্রতিবেদক দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে নবম বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি চূড়ান্ত করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। বিজ্ঞপ্তি প্রকাশ,...

Lead Newsবিশ্ব

চলতি সপ্তাহেই পাকিস্তানে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান

আন্তর্জাতিক ডেস্ক আবারও আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। চলতি সপ্তাহেই এ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবার পাকিস্তানেই এ বৈঠকের আয়োজন করা...