Current date Sep 15, 2026
বিশ্ব

নাইজেরিয়ায় তেল ট্যাংকার বিস্ফোরণ, নিহত ৯

URL copied
Share URL copied

অনলাইন ডেস্ক: নাইজেরিয়ার বৃহত্তম নাগরী লাগোসে একটি তেল ট্যাংকার বিস্ফোরণে নয়জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও চারজন। গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টায় এ দুর্ঘটনা ঘটে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, এ সময় আগুনে ৫টি বাসসহ মোট ৫০টি যানবাহন পুড়ে যায়। দুর্ঘটনার পর নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক ব্যস্ততম সড়কে ছিটকে পড়ে। মূলত একটি ট্যাংকারের ব্রেকফেলের কারণে এই ঘটনা ঘটে।

দেশটি জরুরি ব্যবস্থাপনা সংস্থার মুখপাত আদেশিনা তিয়ামিউ বলেন, অতেদোলা ব্রিজে লাগোস যাওয়ার পথে ট্যাংকারটি নিয়ন্ত্রণ হারায় এবং এর পাশে পড়ে যায়। এ সময় ট্যাংকার থেকে পেট্রল পড়ে আগুন ধরে যায়। এর পর দ্রুত তা এক যনবাহন থেকে অন্য যানবাহনে ছড়িয়ে পড়ে।

ছবিতে দেখা যায়, রাস্তা থেকে কালো ধোঁয়া উড়ছে এবং পুড়ে যাওয়া কয়েকটি কার পড়ে আছে।
এদিকে এ ঘটনা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদ বুহারি।

Share URL copied
বাংলাদেশ

গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা

নিজস্ব প্রতিবেদক সরকার বর্তমানে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা করেনি বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। সম্প্রতি বিভিন্ন...

Lead Newsবাংলাদেশ

ঐতিহ্যবাহী মুকসুদপুর প্রেসক্লাবের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আরেফিন মুক্তা: মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জ জেলার অন্যতম ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন মুকসুদপুর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪ ঘটিকায় উৎসবমুখর...

Lead Newsবাংলাদেশ

রাষ্ট্রপতি নির্বাচন : স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার জন্য ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ অন্য...