Current date Sep 7, 2026
বিনোদন

নাচে-গানে মাতালেন তারকারা

URL copied
Share URL copied

জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো জাতীয় চলচ্চিত্র দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠান। মঙ্গলবার সন্ধ্যায় মান্না ডিজিটাল কমপ্লেক্সের সামনে নির্মিত মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ছিল চোখ ধাঁধানো।চলচ্চিত্র পরিবারের আয়োজনে অনুষ্ঠানে গান পরিবেশন করেন সঙ্গীতশিল্পী ফাহমিদা নবী। এরপর হালের জনপ্রিয় সঙ্গীতশিল্পী কনা মঞ্চে আসেন।তিনি বলেন, ‘আমি চলচ্চিত্রেরই একজন মানুষ। কারণ আমি চলচ্চিত্রের জন্য গান করি। আজ আপনাদের মাঝে আসতে পেরে ভালো লাগছে।’

কনা তার জনপ্রিয় গান ‘দিল দিল দিল’সহ আরও বেশ কয়েকটি গান পরিবেশন করেন। এছাড়াও অনুষ্ঠানে গান পরিবেশনা করেন শফিক তুহিন, হৃদয় খান।অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল সাইমন সাদিক ও মাহিয়া মাহির নাচের পরিবেশনা। ‘পোড়ামন’ জুটি এই প্রথম কোনো মঞ্চে একসঙ্গে পারফর্ম করলেন। ‘জলে জ্বলে জোনাকি’ গানের সঙ্গে তারা পারফর্ম করেছেন।

এছাড়াও জনপ্রিয় নায়িকা পপি ‘আমার মাঝে নেই এখন আমি’ গানটির সঙ্গে নিজে নেচেছেন সেই সঙ্গে উপস্থিত দর্শকদেরও নাচিয়েছেন।সাংস্কৃতিকপর্বে আরও অংশ নেন চিত্রনায়িকা রোজিনা, নিপুণ, জায়েদ খান, ইমন, ফেরদৌস, সাইফ খান, জয় চৌধুরী, রোমানা নীড়, সানজু জন, পূর্ণিমা, পিয়া জান্নাতুল, বিপাশা কবির, মৌমিতা মৌ, শিপন মিত্র, শিরিন শিলাসহ আরও অনেকে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...