Current date Sep 7, 2026
বিশ্ব

নাজিবের বাসভবন থেকে ৩০ মিলিয়ন মার্কিন ডলার উদ্ধার

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়ার পুলিশ শুক্রবার বলেছে, সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে তারা নাজিব রাজাকের বিলাসবহুল বাসভবনে তল্লাশি চালিয়ে নগদ ৩০ মিলিয়ন মার্কিন ডলার উদ্ধার করেছে।

গত সপ্তাহে নাজিবের বাড়ি এবং অন্যান্য সাইটের পাশাপাশি কুয়ালালামপুরে অ্যাপার্টমেন্ট থেকে ঘড়ি ও অলঙ্কারের সঙ্গে ওই নগদ অর্থ উদ্ধার করা হয়।

গত ৯ মে নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের জোটের কাছে পরাজিত হয়ে নাজিব রাজাকের জোট ক্ষমতা হারায়।

পুলিশ কর্মকর্তা অমর সিং সংবাদ সম্মেলনে বলেন, উদ্ধার করা অর্থের মধ্যে ২৬ ধরণের মুদ্রা রয়েছে। গতকাল পর্যন্ত এই অর্থের পরিমাণ ১১৪ মিলিয়ন রিংগিট (২৮ দশমিক ৬ মিলিয়ন ডলার)।

৩৫টি ব্যাগে এই অর্থ পাওয়া যায়। অপর ৩৭টি ব্যাগে ঘড়ি ও অলঙ্কার ভর্তি। এর অর্থমূল্য পরে হিসেব করা হবে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...