Current date Jul 11, 2026
বিশ্ব

নাজিব রাজাকের বাড়ি থেকে ২৭ কোটি ডলারের জিনিসপত্র জব্দ

URL copied
Share URL copied
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক এবং তার স্ত্রী রোজমা মানসোরের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন বাড়ি থেকে পাওয়া প্রায় ২৭ কোটি ৩০ লাখ ডলার দামের অলংকার, নগদ টাকা এবং হাতব্যাগ বাজেয়াপ্ত করেছে সেদেশের পুলিশ। ওয়ানএমডিবি নামের একটি রাষ্ট্রীয় বিনিয়োগ তহবিলের দুর্নীতির তদন্তের অংশ হিসেবে এগুলো পাওয়া যায়।
এতে রয়েছে ১৬ লাখ ডলার দামের স্বর্ণ এবং হীরার নেকলেস, ১৪টি টিয়ারা এবং ২৭২টি হারমিস ব্যাগ। নাজিবের ওই বিনিয়োগ তহবিলের শত শত কোটি ডলারের কোন হদিশ পাওয়া যাচ্ছে না। গত মে মাসে নির্বাচনে পরাজয়ের পর থেকেই তার বিরুদ্ধে তদন্ত হচ্ছে।
নাজিব রাজাকের সাথে সংশ্লিষ্ট বাড়িগুলো থেকে পাওয়া অলংকার
পুলিশ বলছে, মালয়েশিয়ার ইতিহাসে একবারে এত বিপুল পরিমাণ মূল্যবান সামগ্রী কখনো বাজেয়াপ্ত হয়নি। এসব সামগ্রীর মধ্যে সবচেয়ে বেশি ছিল অলংকার। সবচেয়ে দামী অলংকারটি ছিল ১৬ লাখ ডলার দামের একটি নেকলেস। আরো পাওয়া গেছে ৫৬৭টি হ্যান্ডব্যাগ যার মধ্যে ছিল নগদ প্রায় ৩ কোটি ডলার। আরো ছিল ৪২৩টি ঘড়ি ও ২৩৪টি সানগ্লাস।-বিবিসি।
Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে জন সচেতনতা বৃদ্ধিমুলক ওয়ার্কসপ

আরেফিন মুক্তা-মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি গোপালগঞ্জের মুকসুদপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি মুলক উপলক্ষেশনিবার (২০ জুন) সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে মুকসুদপুর...

Lead Newsবিশ্ব

সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১.৪৯ শতাংশ

নিউজ ডেস্ক সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে গত বছর বাংলাদেশিদের টাকা জমার পরিমাণ নজিরবিহীন বৃদ্ধি পেয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বার্ষিক...

Lead Newsবাংলাদেশ

বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো সেই এডিসি সাকলায়েনকে

নিজস্ব প্রতিবেদক ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও বর্তমানে ঝিনাইদহ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মো....