Current date Nov 5, 2026
বাংলাদেশ

নাটোর হাকিবাদ মাদরাসায় ব্লাড গ্রুপ ক্যাম্পেইন সম্পন্ন

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক : ব্লাড গ্রুপিং এবং রক্তদানে সচেতনতা তৈরির লক্ষ্যে স্বেচ্ছাসেবী সংগঠন ‘”খেদমতে খলক ফাউন্ডেশন’ এর নাটোর জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল ‘ ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন’। সংগঠনের বড়হরিশপুর ইউনিট শাখার আয়োজনে বুধবার সকাল ১০ টা থেকে দুপুর ২টা পর্যন্ত আল্ জামিয়াতুল ইসলামিয়া এমদাদুল উলুম হাকিমাবাদ মাদরাসা এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পেইনের স্বাগত বক্তব্য করেন নাটোর জেলা বৃহত্তর সংগঠন ঈমান আক্বিদা সংরক্ষণ পরিষদ এ-র উপদেষ্টা সম্পাদক ও আল্ জামিয়াতুল ইসলামিয়া এমদাদুল উলুম মাদরাসা এর প্রিন্সিপাল মাওলানা মুফতি ইলিয়াছ কাসেমী। তিনি বলেন ‘খেদমতে খলক ফাউন্ডেশন একটি সাহসী সংগঠন। রক্তদান একটি সাহসী কাজ, আর সাহসী কাজ করতে হয় ইয়াং জেনারেশনকে। যে রক্ত দিতে পারে সে নিঃসন্দেহে ভালো কাজ করে।’ অনুষ্ঠানের প্রধান উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন, “খেদমতে খলক ফাউন্ডেশন” এ-র চেয়ারম্যান ও ডেইলি সিগনেচার এর বার্তা সম্পাদক মিনহাজ উদ্দীন আত্তার। তিনি বলেন, আমরা শিক্ষা প্রতিষ্ঠানে ঘুরে ঘুরে ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন করে থাকি, এতে অসচেতন ছাত্র নিজের ব্লাড গ্রুপ জানতে পারে এবং তারা পরস্পরের বিপদে রক্ত দিয়ে সহযোগিতা করতে পারে। যে কোন মুমূর্ষু রোগীর রক্তের প্রয়োজন হলে সেখানে ছুটে চলেন এ গ্রুপের সদস্যরা । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাইতুল মামুর জামে মসজিদ এ-র পেশ ইমাম মুফতি আরিফুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন অত্র শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ মাওলানা মুফতি শাহাদাত হোসেন, মাওলানা মুফতি রাকিবুল ইসলাম, মাওলানা মুফতি আবুল হাশেম, মাওলানা মোস্তাফিজুর রহমান, হাফেজ মাহিরুল ইসলাম, হাফেজ মাওলানা মুফতি আবদুল কাদের জিলানী, কাওসার হোসেন প্রমুখ।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

পানি বণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক ভারতের সঙ্গে পানি সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশের নির্বাচিত সরকার দেশের স্বার্থে সর্বোচ্চটা আদায় করতে চাইবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।...

Lead Newsবাংলাদেশ

দেশের মানুষকে নিরাপদ পানি দিতে ২৫ হাজার কোটি টাকার প্রকল্পের পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক সারাদেশের মানুষের কাছে নিরাপদ পানি পৌঁছে দিতে প্রায় ২৫ হাজার কোটি টাকার একটি সমন্বিত প্রকল্পের পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন...

Lead Newsঅর্থনীতি

পপুলার লাইফের পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর ২৯৭ তম বোর্ড সভায় জনাব মোহাম্মদজহিরুল ইসলাম চৌধুরী পুনরায় কোম্পানীর চেয়ারম্যান নির্বাচিত হওয়ায়কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক...