Current date Nov 6, 2026
বাংলাদেশ

নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে মারা গেল নাতী

URL copied
Share URL copied

বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি : নানা বাড়িতে বেড়াতে এসে রাজবাড়ির বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের উত্তর বালিয়াকান্দি গ্রামে পানিতে ডুবে রাফি কাজী (৬) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। সে নবাবপুর ইউনিয়নের সোনাপুর গ্রামের সৌদি প্রবাসী জাহিদ কাজীর ছেলে এবং কবি কাজী নজরুল ইসলাম কিন্ডার গার্টেনের প্লের ছাত্র। সোমবার সকালে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতের নানা বালিয়াকান্দি দাখিল মাদ্রাসার শিক্ষক নুরুল আমিন জানান, আমার মেয়ে রবিবার তার সন্তানদের নিয়ে আমার বাড়িতে বেড়াতে আসে। সোমবার সকাল ১০টার দিকে নিহত রাফি তার ছোট বোন জিনাত (৩) এর সঙ্গে বাড়ির পাশে পুকুরের চালায় ফুটবল খেলতে যায়। খেলার এক পর্যায়ে বলটি পুকুরের মধ্যে পড়ে গেলে সেটি তুলতে গিয়ে রাফি পানিতে ডুবে যায়।

খবর পেয়ে আমরা ছুটে গিয়ে রাফিকে উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

পানি বণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক ভারতের সঙ্গে পানি সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশের নির্বাচিত সরকার দেশের স্বার্থে সর্বোচ্চটা আদায় করতে চাইবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।...

Lead Newsবাংলাদেশ

দেশের মানুষকে নিরাপদ পানি দিতে ২৫ হাজার কোটি টাকার প্রকল্পের পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক সারাদেশের মানুষের কাছে নিরাপদ পানি পৌঁছে দিতে প্রায় ২৫ হাজার কোটি টাকার একটি সমন্বিত প্রকল্পের পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন...

Lead Newsঅর্থনীতি

পপুলার লাইফের পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর ২৯৭ তম বোর্ড সভায় জনাব মোহাম্মদজহিরুল ইসলাম চৌধুরী পুনরায় কোম্পানীর চেয়ারম্যান নির্বাচিত হওয়ায়কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক...