Current date Sep 8, 2026
বাংলাদেশ

নানা রকম ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের’ আশঙ্কা মঞ্জুর

URL copied
Share URL copied

ডেস্ক রিপোর্ট : আগামীকাল অনুষ্ঠিতব্য খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর জয় নিশ্চিত করতে নানারকম ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ শুরু হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু।

আজ সোমবার বেলা সাড়ে ১১টায় দলীয় কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, ‘রাতেই ব্যালটপেপারে সিল মেরে বাক্স ভরার পরিকল্পনা তাদের আছে। সকালে ভোটকেন্দ্রে নিজেরা নিজেরা ‘গ’-গোলের নাটক করবেন। এরপর ভোট কেন্দ্র ফাঁকা হয়ে গেলে জালভোটের মহোৎসব শুরু হবে। আজ রাত ১২টা থেকে ভোর ৫টার মধ্যে গ্রেফতার অভিযানের মাত্রা বাড়ানো হবে, ব্লক রেইড দেওয়ার পরিকল্পনা তাদের রয়েছে। প্রচুর কালো টাকা এসেছে, সেগুলো নিম্ন আয়ের মানুষের মাঝে বিলি করা হয়েছে। সব হোটেলে ২০/২৫টা করে রুম বুকিং দিয়ে সেখানে বহিরাগত সন্ত্রাসীদের জড়ো করা হয়েছে’।

মঞ্জু বলেন, ‘গত ১৮ দিনে মহানগরীর ৩১টি ওয়ার্ডের সব স্থানে যেতে পারিনি। গ্রেফতার আতঙ্কে আমার নেতাকর্মীরাও অনেক স্থানে যেতে পারেনি। তারপরও যেসব স্থানে গিয়েছি, মানুষের হাসিমুখ দেখেছি, আমি খুলনাবাসীর কাছে কৃতজ্ঞ’।

তিনি অভিযোগ করে বলেন, ‘মহানগরীর সব ভোটকেন্দ্রই আমার কাছে ঝুঁকিপূর্ণ বলে মনে হচ্ছে। পুলিশের এমন ভয়ঙ্কর চেহারা আগে কখনও দেখিনি। সে কারণে সেনাবাহিনী নিয়োগের কথা বলেছিলাম।’

মঞ্জু ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘আপনারা বেরিয়ে আসুন, ভোটকেন্দ্রে যান, ভোট দিন। যদি আমাদের পোলিং এজেন্ট না থাকে, আপনারাই আমাদের পোলিং এজেন্ট, ভোটকেন্দ্র পাহারা দিন’।

নির্বাচন পরিচালনা কমিটি খুলনা মহানগর ও জেলা কমিটির ব্যানারে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে বিএনপি ও শরিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...