Current date Sep 7, 2026
খেলা

নারিন ও তার স্ত্রী নন্দিতার ভালবাসার অজানা গল্প

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক : আইপিএলে কেকেআর’র অন্যতম বোলিং অস্ত্র ক্যারিবিয়ান স্পিনার সুনীল নারিন। শান্তশিষ্ট নারিন বিপক্ষ ব্যাটিংয়ের আতঙ্ক। বর্তমানে ব্যাট হাতেও তাণ্ডব চালাতে সিদ্ধহস্ত তিনি। তবে নারিনের অনুপ্রেরণা কিন্তু তার স্ত্রী নন্দিতা কুমার। আমাদের আজকের প্রতিবেদনে রইলো নারিন ও তার স্ত্রী সম্পর্কে অজানা কিছু কথা-

১। বেশ কয়েকবছর প্রেম করার পর ২০১৩ সালে ভারতীয় হিন্দুমতে নন্দিতার সঙ্গে বিয়ে হয় সুনীল নারিনের।

২। দেহ সচেতন নন্দিতা জাঙ্ক ফুড এড়িয়ে চলেন। সকালে ব্যায়াম করা তার ‘মাস্ট ডু’ কাজের অন্যতম।

৩। চুটিয়ে শপিং করতে ভালবাসেন নারিনের স্ত্রী। আইপিএলের সময় কেকেআর’র সঙ্গে ভারতের বিভিন্ন শহরে গিয়ে ঢুঁ মারেন শপিং মলে।

৪। নারিন ও তার স্ত্রী দু’জনেই হিন্দু ধর্ম অনুসরণ করেন। বলে রাখা ভাল, নারিন ভারতীয় বংশোদ্ভূত ক্যারিবিয়ান ক্রিকেটার।

৫। নারিন-নন্দিতার এক পুত্রও রয়েছে। স্বামী তারকা ক্রিকেটার হলেও লো প্রোফাইল থাকেন নন্দিতা।

৬। বিভিন্ন সময় বোলিং ডেলিভারির ত্রুটিতে বিভিন্ন নিষেধাজ্ঞার মুখোমুখি হয়েছেন নারিন। তবে সবসময়ে দুঃসময়ে পাশে পেয়েছেন স্ত্রী-কে।

৭। স্বামীর সঙ্গে বিশ্বের বিভিন্ন প্রান্তে ক্রিকেটীয় ট্যুরে দেখা যায় নন্দিতাকে। গ্যালারি থেকে সমর্থন করে যান নারিনকে।

৮। সুনীল গাভাস্কারের নামেই নারিনের পিতা তার নাম রাখেন ‘সুনীল’। নারিনের ট্যাক্সি চালক পিতা সাদিদ নারিন ছিলেন গাভাস্কারের অন্ধ ভক্ত।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...