Current date Sep 7, 2026
খেলা

নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু ৭ জুলাই

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ নারী দলের টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাই পর্ব শুরু হবে আগামী ৭ জুলাই। এদিন পাপুয়া নিউ গিনির বিপক্ষে মাঠে নামবে সালমারা। বাংলাদেশের গ্রুপের অন্য দুই দল হলো স্বাগতিক নেদারল্যান্ডস ও সংযুক্ত আরব আমিরাত। অন্য গ্রুপে আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডের সঙ্গী থাইল্যান্ড ও উগান্ডা।

আট দলের এই বাছাই পর্ব শেষ হবে ১৪ জুলাই। এখনা থেকে ফাইনালিস্টি দুই দল পাবে আগামী ৯ থেকে ২৪ নভেম্বর ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠেয় নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট।

এদিকে, টুর্নামেন্ট শুরুর আগে আগামী ৫ জুলাই স্কটল্যান্ডের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাবে বাংলাদেশ। ৭ তারিখ পাপুয়া নিউ গিনির বিপক্ষে মাঠে নামার পর ৮ জুলাই টাইগ্রেসরা মুখোমুখি হবে স্বাগতিক নেদারল্যান্ডসের। আর ১০ জুলাই গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশ খেলবে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...