Current date Oct 28, 2026
Lead Newsবাংলাদেশ

নারীর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে শাহবাগে আজ মহাসমাবেশ

URL copied
Share URL copied

সারাদেশে সংঘটিত ধর্ষণ ও নারী নিপীড়নের প্রতিবাদে এবং নারীর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে গতকাল বৃহস্পতিবার আন্দোলন হয়েছে। চলমান এই আন্দোলনকে আরও বেগবান করতে গতকালের আন্দোলন থেকে শাহবাগে আজ শুক্রবার মহাসমাবেশের ডাক দেয়া হয়েছে।

আজকের এই মহাসমাবেশে বিশ্ববিদ্যালয় শিক্ষক, সাংবাদিক, মানবাধিকারকর্মী, আইনজীবীসহ নানা পেশার মানুষ উপস্থিত থাকবেন বলে গতকাল জানানো হয়েছে।

বৃহস্পতিবার ধর্ষণবিরোধী আন্দোলন চতুর্থ দিনেও মিছিল, বক্তব্য, গান, কবিতা ও স্লোগানে মুখর ছিল শাহবাগ। এতে ঢাকার বাইরের বিভিন্ন জেলা থেকেও আন্দোলনকারীরা এসে যোগ দিয়েছিলেন। আন্দোলনকারীরা ধর্ষণের সাথে জড়িত প্রত্যেকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ও সম্পত্তি বাজেয়াপ্তের দাবি জানান। এছাড়া দেশের বিভিন্ন জায়গায় ধর্ষণবিরোধী আন্দোলনে পুলিশ ও সরকারদলীয় সমর্থকদের হামলার তীব্র নিন্দা জানান।

‘ধর্ষণ ও বিচারহীনতার বিরুদ্ধে বাংলাদেশ’ ব্যানারে এই আন্দোলন চলছে। গতকালের আন্দোলন শেষে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি আল কাদেরি জয় বলেন, বাংলাদেশে অব্যাহত নারী নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে শাহবাগ আবার জেগে উঠেছে। দেশের মানুষদের নিয়ে ধর্ষকদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে। শুক্রবার সে যুদ্ধের দিন ঘোষণা করা হচ্ছে। এদিন শাহবাগে বিকেল ৩টায় মহাসমাবেশের আয়োজন করা হবে। সে সমাবেশের মাধ্যমে এ সরকার, ছাত্রলীগ ও ধর্ষক লীগের বিচার জনগণের কাছে নিয়ে যাব।

Share URL copied
Lead Newsরাজনীতি

বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকারকে ঢালাওভাবে দোষারোপ এবং বিএনপিকে উদ্দেশ্য করে চাঁদাবাজির অভিযোগ তুলে কেউ বক্তব্য দিয়ে থাকলে, তার বিচার...

Lead Newsবাংলাদেশ

ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চলবে : ডিএনসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে রাজধানীর মিরপুরে ফুটপাত দখলমুক্ত করার অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি)...

Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ২২১ জন সন্দেহজনক হাম...