Current date Oct 28, 2026
বিশ্ব

নারীর সামনেই লিফটের ভেতর ২ যুবকের মুত্রত্যাগ!

URL copied
Share URL copied

অনলাইন ডেস্ক : মানুষ মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ছে নাকি মজা করার বিষয় কমে যাচ্ছে বলে নিত্য নতুন উদ্ভট কাণ্ড করছে তা এখন আসলেই বলা দায়৷ সম্প্রতি দুই যুবকের লিফটের ভিতর মূত্র ত্যাগ করার ঘটনা সামনে আসতেই সেই কথাই যেন প্রশ্ন তুলেছে৷

ঘটনাটি চীনের বেজিং শহরের৷ একটি সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে৷ তাতে দেখা যাচ্ছে দুই যুবক লিফটের ভেতরেই প্রকৃতির ডাকে সাড়া দিচ্ছে। তাদের পাশে রয়েছে এক নারীও৷ এই গোটা ঘটনা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে৷

দুই যুবক যখন এই কাজ করতে ব্যস্ত তখন সঙ্গে থাকা সেই নারী আপ্রাণ চেষ্টা করে চলেছে৷ না তাদের আটকানোর চেষ্টা নয়৷ সিসিটিভি ক্যামেরাকে ঢাকার চেষ্টা করে চলেছে৷ কিন্তু ক্যামেরা অনেক উঁচুতে থাকায় সবটাই রেকর্ড হয় ক্যামেরায়৷

যদিও লিফটে কোনও ক্ষয় ক্ষতি হয়নি কিন্তু লিফট থেকে দুর্গন্ধ বের হতে থাকায় সিসিটিভি রেকর্ড খতিয়ে দেখা হয়৷ তখনই এই পুরো বিষয়টি সামনে আসে৷ সেই ভিডিও ছড়িয়ে পড়ে সোশাল মিডিয়ায়৷ ভিডিওটি ভাইরাল হয়ে উঠেছে৷

Share URL copied
Lead Newsরাজনীতি

বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকারকে ঢালাওভাবে দোষারোপ এবং বিএনপিকে উদ্দেশ্য করে চাঁদাবাজির অভিযোগ তুলে কেউ বক্তব্য দিয়ে থাকলে, তার বিচার...

Lead Newsবাংলাদেশ

ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চলবে : ডিএনসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে রাজধানীর মিরপুরে ফুটপাত দখলমুক্ত করার অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি)...

Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ২২১ জন সন্দেহজনক হাম...