Current date Sep 6, 2026
Lead Newsখেলা

নারী কাবাডি লিগের উদ্বোধন করলেন জনতা ব্যাংকের এমডি

URL copied
Share URL copied

  নিজস্ব প্রতিবেদক:
জনতা ব্যাংক লিমিটেডের এমডি এন্ড সিইও এবং লিগ কমিটির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুছ ছালাম আজাদ গত বুধবার (২৪ নভেম্বর) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নাজিহার আইটি সলিউশন নারী কাবাডি লিগের উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নাজিহার গ্রুপের এমডি জিল্লুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক ও ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান, ফেডারেশনের যুগ্ম সম্পাদক-১ বাংলাদেশ পুলিশের অ্যাডিশনাল ডিআইজি গাজী মোঃ মোজাম্মেল হক, যুগ্ম সম্পাদক-২ নেওয়াজ সোহাগ, লিগ কমিটির সম্পাদক ও ফেডারেশনের কোষাধ্যক্ষ আরিফ মিহির, ফেডারেশন সদস্য ও চিত্র নায়িকা অপু বিশ^াস। বাংলাদেশ গেমস চ্যাম্পিয়ন আনসার ও ভিডিপি এবং জামালপুর কাবাডি একাডেমির ম্যাচ দিয়ে দীর্ঘ নয় বছর পর নারী কাবাডি লিগের খেলা শুরু হয়েছে। ঢাকার বাইরের আটটি দলসহ মোট ১১ টি দল এ লিগে অংশ নিচ্ছে।

প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুছ ছালাম আজাদ বলেন, দেশে নারীদের কাবাডি খেলার সুযোগ সীমিত। ফলে নতুন নতুন খেলোয়ারও বেশি উঠে আসছেন না। এ ক্ষেত্রে নারীদের ভাল করার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। আমরা তৃণমূল পর্যায়ে খেলার সুযোগ ও নারীদের খেলাধুলায় আগ্রহী করতে এ ধরনের লিগের আয়োজন অব্যাহত রাখব।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...