Current date Nov 4, 2026
বাংলাদেশ

নাসিকে ৫০ শতাংশ ভোট পড়েছে: ইসি সচিব

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার বলেছেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। কমিশনে এখনো পর্যন্ত কেউ অভিযোগ করেননি। সেই সঙ্গে ধারণা করা হচ্ছে, ৫০ শতাংশ ভোট পড়েছে।

রোববার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় সংবাদমাধ্যমকে এ তথ্য জানান তিনি।

এদিকে, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। রোববার (১৬ জানুয়ারি) বিকেল ৪টায় আনুষ্ঠানিকভাবে ভোটগ্রহণ শেষ হয়। ইতোমধ্যে ভোট গণনা শুরু করেছে নির্বাচন কমিশন।

সবশেষ পাওয়া খবর অনুযায়ী, ১৯২টি কেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত ৪৮ টি কেন্দ্রের ভোটের ফলাফল ঘোষণা করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, বিএনপির বিভিন্ন পদ থেকে অব্যাহতি পাওয়া স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারের চেয়ে দ্বিগুণ ভোটে এগিয়ে আছেন নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী।

৪৮ কেন্দ্রে অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার পেয়েছেন ২১৬৩৫ ভোট, অন্যদিকে ডা. সেলিনা হায়াৎ আইভী পেয়েছেন ৩৮২৭৪ ভোট।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৭টি সাধারণ ওয়ার্ডে এবং নয়টি সংরক্ষিত ওয়ার্ডে মোট ১৮৭টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটকেন্দ্রে সকাল থেকেই ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায়।

 

Share URL copied
Lead Newsবাংলাদেশ

পানি বণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক ভারতের সঙ্গে পানি সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশের নির্বাচিত সরকার দেশের স্বার্থে সর্বোচ্চটা আদায় করতে চাইবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।...

Lead Newsবাংলাদেশ

দেশের মানুষকে নিরাপদ পানি দিতে ২৫ হাজার কোটি টাকার প্রকল্পের পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক সারাদেশের মানুষের কাছে নিরাপদ পানি পৌঁছে দিতে প্রায় ২৫ হাজার কোটি টাকার একটি সমন্বিত প্রকল্পের পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন...

Lead Newsঅর্থনীতি

পপুলার লাইফের পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর ২৯৭ তম বোর্ড সভায় জনাব মোহাম্মদজহিরুল ইসলাম চৌধুরী পুনরায় কোম্পানীর চেয়ারম্যান নির্বাচিত হওয়ায়কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক...