Current date Sep 9, 2026
Lead Newsবাংলাদেশ

নাসিক নির্বাচনের ভোটগ্রহণ শেষ, ফলের অপেক্ষা

URL copied
Share URL copied

জেলা প্রতিনিধি:

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের (নাসিক) ভোটগ্রহণ শেষ হয়েছে। রোববার (১৬ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়। ভোটগ্রহণ শেষ হলেও এখন পর্যন্ত বড় ধরনের কোনো অনিয়মের অভিযোগ পাওয়া যায়নি।

নির্বাচনে মেয়র পদে নৌকা প্রতীকে সেলিনা হায়াৎ আইভী ও হাতি প্রতীকে তৈমূর আলম খন্দকার প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া দেয়ালঘড়ি প্রতীকে এ বি এম সিরাজুল মামুন, হাতপাখা প্রতীকে মাছুম বিল্লাহ, হাতঘড়ি প্রতীকে রাশেদ ফেরদৌস, বটগাছ প্রতীকে মো. জসিম উদ্দিন ও ঘোড়া প্রতীকে কামরুল ইসলাম মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এছাড়া কাউন্সিলর পদে সাধারণ ওয়ার্ডে ১৪৮ ও সংরক্ষিত আসনে ৩৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ভোট দিয়ে নিজের জয়ের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে নৌকার প্রার্থী সেলিনা হায়াৎ আইভী। তিনি বলেন, ‘ভোট সুষ্ঠু হলে বিজয়ী হবো। নৌকা জিতবেই। জয়ের বিষয়ে শতভাগ নিশ্চিত।’

সকালে নগরের মাসদাইর এলাকায় নারায়ণগঞ্জ ইসলামিয়া কামিল (এমএ) মাদরাসা কেন্দ্রে ভোট দেন তৈমূর আলম খন্দকার। তিনি ভোট দেওয়ার পর বলেন, ‘এখন পর্যন্ত ভোট সুষ্ঠু হচ্ছে। আমি লক্ষাধিক ভোটে জিতব।’

এদিকে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শেষ সময়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডের আদর্শ স্কুল কেন্দ্রে ভোট দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য শামীম ওসমান। ভোটগ্রহণ শেষ হওয়ার আধঘণ্টা আগে বিকেল ৩টা ৩০ মিনিটে তিনি ভোট দিতে আসেন।

উল্লেখ্য, নাসিকের ২৭ ওয়ার্ডের ১৯২টি ভোটকেন্দ্রে এক হাজার ৩৩৩ ভোটকক্ষে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে মোট পাঁচ লাখ ১৭ হাজার ৩৬১ জন ভোটার রয়েছেন।

 

Share URL copied
Lead Newsঅর্থনীতি

কাঁচামরিচের কেজি ৩০০ টাকা ছাড়াল

নিজস্ব প্রতিবেদক রাজধানীতে বাজারে শাক-সবজির পাশাপাশি হুহু করে বাড়ছে কাঁচামরিচের দাম। বেশ কিছুদিন ধরে ২০০ টাকার ওপরে থাকলেও টানা বৃষ্টি ও বন্যার...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...