Current date Oct 23, 2026
আইন-আদালত

নাসিম হত্যা মামলায় প্রতিবেদন দাখিলের তারিখ পেছালো

URL copied
Share URL copied

অনলাইন ডেস্ক : রাজধানীর বাড্ডায় ছুরিকাঘাতে বিশ্ববিদ্যালয় ছাত্র নাসিম আহমেদ এমাজউদ্দিনের হত্যার ঘটনায় দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী ১ আগস্ট ধার্য করেছে আদালত।

আজ মঙ্গলবার মামলাটি তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ধার্য ছিল। কিন্তু এদিন মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার এসআই এসএম কামরুল হাসান প্রতিবেদন দাখিল করতে পারেননি। এজন্য ঢাকা মহানগর হাকিম আমিরুল হায়দার চৌধুরী প্রতিবেদন দাখিলের নতুন এ তারিখ ঠিক করেন।

গত বছরের ৬ নভেম্বর সকালে রাজধানীর বাড্ডার পোস্ট অফিসের গলির ৩৭৫ নম্বর দাগের ৪ নম্বর নিজ বাসার সামনে ছুরিকাঘাতে নিহত হন নাসিম। তিনি মানারাত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।

৫ নভেম্বর বাড্ডায় একটি ফ্লেক্সিলোডের দোকানে বিপিএল ক্রিকেট ম্যাচ নিয়ে বাজি ধরাকে কেন্দ্র করে রমজান আলী, আসিফ শিকদার, রশিদ, শহীদুল ও রফিক নামে স্থানীয়দের সঙ্গে নাসিমের বাগ বিতণ্ডা হয়। একপর্যায়ে আসিফকে চড় মারেন নাসিম। এর প্রতিশোধ নিতে গত ৬ নভেম্বর সকালে নাসিমকে ছুরিকাঘাত করে পালিয়ে যান আসিফ, রমজান, রশিদসহ অন্যরা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর নাসিমকে মৃত ঘোষণা করা হয়।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

টিকাকেন্দ্র ভাঙচুরের ঘটনায় সরকার বিব্রত, তদন্তের ভিত্তিতে ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক রাজধানীর মিরপুরে মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় সরকার বিব্রত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার...

Lead Newsঅর্থনীতি

রূপালী ব্যাংকের ময়মনসিংহ বিভাগীয় ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি’র ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের আওতাধীন শাখা ব্যবস্থাপকদের অংশগ্রহণে ৩১ আগস্ট ২০২৬ ভিত্তিক ‘ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা সভা’ অনুষ্ঠিত...

Lead Newsঅর্থনীতি

রূপালীক্যাশের ডিস্ট্রিবিউশন ও মার্চেন্ট অ্যাকোয়ারিং কার্যক্রমে যুক্ত হলো আকিজ অনলাইন

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি’র নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালিত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (MFS) ‘রূপালীক্যাশ’-এর কার্যক্রম সম্প্রসারণ ও দেশের সর্বস্তরের জনগণের কাছে ডিজিটাল...