Current date Sep 13, 2026
বাংলাদেশ

নিউমার্কেটে সাংবাদিকদের ওপর হামলার বিচার হবে: তথ্যমন্ত্রী

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

নিউমার্কেটে সংঘর্ষের সংবাদ সংগ্রহ করতে যাওয়া সাংবাদিকদের ওপর হামলাকারীদের খুঁজে বের করে বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হ্যাস মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

তথ্যমন্ত্রী বলেন, মার্কিন রাষ্ট্রদূত মূলত সৌজন্য সাক্ষাৎ করতে এসেছেন। সেখানে আমাদের অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আমরা গণমাধ্যম নিয়ে আলোচনা করেছি। বাংলাদেশের গণমাধ্যম কীভাবে কাজ করে এবং সোশ্যাল মিডিয়া নিয়ে আলোচনা করেছি। বিশ্বব্যাপী সোশ্যাল মিডিয়ার চ্যালেঞ্জ নিয়ে কথা হয়েছে।

নিউমার্কেটের সংঘর্ষে ১১ সাংবাদিক আহত হয়েছে এ বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সেখানে একটি ঘটনা ঘটেছে। ঘটনাটি কারা ঘটিয়েছে সেটা খুঁজে বের করা হচ্ছে। এখন পর্যন্ত দুজন মারা গেছে। যারা নিউজ কাভার করতে গেলেন তাদের কি ছাত্ররা আক্রমণ করেছে, নাকি ব্যবসায়ীরা এটা খুঁজে বের করে বিচার হবে। এর সঙ্গে গণমাধ্যমের স্বাধীনতা সম্পর্কিত নয়।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী আরও বলেন, আমরা মার্কিন রাষ্ট্রদূতকে জানিয়েছি বাংলাদেশের গণমাধ্যম যেভাবে কাজ করে অনেক উন্নয়নশীল দেশে এভাবে কাজ করতে পারে না। তাকে (রাষ্ট্রদূত) আমি ইউকে’র গণমাধ্যমের উদাহরণ দিয়েছি, সেখানে গণমাধ্যমে ভুল সংবাদ পরিবেশন হলে, কারও বিরুদ্ধে অসত্য সংবাদ পরিবেশিত হলে, চরিত্র হনন করা হলে গণমাধ্যমকে জরিমানা দিতে হয়। সেটা আমাদের দেশে সেভাবে নেই। আমি এই তুলনামূলক চিত্রগুলো তার সামনে উপস্থাপন করেছি।

র‍্যাব কর্মকর্তাদের ওপর মার্কিন নিষেধাজ্ঞা কবে থেকে উঠিয়ে নেওয়া হবে জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, র‍্যাবের কর্মকর্তাদের ওপর যে নিষেধাজ্ঞা দিয়েছে সেটা নিয়ে আলোচনা হয়েছে। সেটা দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে হয়েছে। এটি উঠিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা করেছি। সেটাও একটি প্রসেসের মাধ্যমে হতে হবে। একটু দীর্ঘ হবে এটাই বলেছেন তিনি (মার্কিন রাষ্ট্রদূত)।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

হেপাটাইটিসমুক্ত বাংলাদেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক জনসচেতনতা বৃদ্ধি, প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয় এবং সহজলভ্য চিকিৎসা নিশ্চিত করার মাধ্যমে হেপাটাইটিসমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান...

Lead Newsবিশ্ব

আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

ইরানের সঙ্গে শুরু হওয়া নতুন আলোচনা ব্যর্থ হলে ফের কঠোর হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (২৭...

Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এতে নিশ্চিত হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা...