Current date Sep 8, 2026
Lead News

নিউ ইয়র্কের রাস্তায় নাচলেন প্রিয়াঙ্কা

URL copied
Share URL copied

বিনোদন ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের রাস্তায় নাচলেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। সামাজিক যোগাযোগমাধ্যমে তার নাচের কিছু ছবি ছড়িয়ে পড়েছে। জানা যায়, ‘ইজ নট ইট রোমান্টিক’ নামে হলিউডের একটি সিনেমার শুটিংয়ের প্রয়োজনে নেচেছেন এই অভিনেত্রী। ভারতীয় একাধিক সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।

প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ম্যানহাটনের পার্ক অ্যাভিনিউয়ের ৪০তম সড়কে নেচেছেন প্রিয়াঙ্কা। প্রকাশিত একাধিক ছবিতে দেখা যায়, গোলাপি রঙের জামা পরে নাচছেন প্রিয়াঙ্কা। তার সঙ্গে রয়েছেন রেবেল উইলসন। তিনি উজ্জ্বল লাল রঙের জামা পরে নাচছেন। এছাড়াও লিয়াম হ্যামসওয়ার্থকে কালো রঙের পোশাক পরে কোমর দোলাতে দেখা যায়।

সিনেমাটির কাহিনি নিউইয়র্কের এক স্থাপত্যবিদ নাটালিকে নিয়ে। নিজের অফিসে কাজের স্বীকৃতি পাওয়ার জন্য প্রচুর পরিশ্রম করেন। কিন্তু স্থাপত্যের কাজ নয়, বরং অফিসে কফি বা নাশতা নিয়ে আসার কাজই তাকে বেশি দেয়া হয়। এক পর্যায়ে ছিনতাইকারীর কারণে দুর্ঘটনার শিকার হয়ে অজ্ঞান হয়ে পড়েন। জ্ঞান ফেরার পর আবিষ্কার করেন তার জীবনটা দুঃস্বপ্নের মতো ভয়াবহ হয়ে উঠেছে।

সিনেমাটিতে নাটালির ভূমিকায় অভিনয় করছেন রেবেল। লিয়াম ব্লেক নামে এক সুদর্শন ক্রেতার ভূমিকায়। আর প্রিয়াংকা যোগব্যায়াম শিক্ষক ইসাবেলার চরিত্রে অভিনয় করছেন। টড স্ট্রাউস-স্কুলসন পরিচালিত এ সিনেমাটি প্রযোজনা করছে নিউ লাইন সিনেমা। ২০১৯ সালের ভালোবাসা দিবসে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...