Current date Sep 8, 2026
Lead Newsবাংলাদেশ

নিজস্ব উদ্ভাবনী শক্তি কাজে লাগিয়েসরকারি কর্মচারীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

URL copied
Share URL copied

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ তৃণমূল জনগোষ্ঠীর জন্য নিজস্ব উদ্ভাবনী শক্তি কাজে লাগিয়ে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে সরকারি কর্মচারীদের প্রতি আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, ‘আমরা চাই দেশের উন্নয়নে সরকারি কর্মচারীরা তাদের নিজ-নিজ ক্ষেত্রে নিজস্ব উদ্ভাবনী শক্তিকে কাজে লাগাবেন।’

প্রধানমন্ত্রী আজ সোমবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পাবলিক সার্ভিস দিবস উদযাপন এবং জনপ্রশাসন পদক-২০১৮ বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে একথা বলেন।

শেখ হাসিনা বলেন, একটা সময় ছিল যখন সরকারি চাকরিতে কাজ করলেও বেতন, কাজ না করলেও বেতন পাওয়া যেত। কাজেই কাজ করলে-করলাম বা না করলে নাই- এই চিন্তা কখনও গ্রহণযোগ্য নয়।

প্রধানমন্ত্রী বলেন, সরকারি চাকরিজীবীদের মনে রাখতে হবে যে দেশের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ থেকে শুরু করে সবার ট্যাক্সের টাকাতেই তাদের বেতন হয়। এজন্য দেশের মানুষের সেবা করার মানসিকতা লালন করতে হবে। তারা যেন অন্ততঃ ভালো থাকে- সেই চিন্তাটা সবসময় মাথায় থাকতে হবে।

তিনি বলেন, ‘তৃণমূল পর্যায়ের মানুষদের দিকে দৃষ্টি রেখেই এই চিন্তাটা করার আহ্বান জানাই আমি।’

প্রধানমন্ত্রী বলেন, আমাদের সরকারি কর্মচারিরা যথেষ্ট মেধাবী। মেধা আছে বলেই তারা পরীক্ষা দিয়ে চাকরি পাচ্ছেন। কাজেই তাদের মেধা, তাদের যোগ্যতা, তাদের দক্ষতাকে আমাদের দেশ গড়ার কাজে যেমন লাগাতে হবে তেমনি তাদের গুণাবলী ও উদ্ভাবনী শক্তিরও মূল্যায়ন করতে হবে।

তিনি বলেন, এসব লক্ষ্য রেখেই আমরা যেমন পদোন্নতি দিয়ে থাকি এবং আজকের যে পুরস্কার বিতরণ সেটাও সেদিকে লক্ষ্য রেখেই আমরা করে যাচ্ছি।

জনপ্রশাসন মন্ত্রণালয় আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেক। মন্ত্রিপরিষদ সচিব মো. শফিউল আলম এবং জনপ্রশাসন সচিব ফয়েজ আহমদ অনুষ্ঠানে বক্তৃতা করেন।

সরকারি কর্মচারিদের উদ্ভাবনী ও কৃতিত্বপূর্ণ কাজে উৎসাহ প্রদানের জন্য ২০১৬ সাল থেকে এই পদক চালু করা হয়।

প্রধানমন্ত্রী অনুষ্ঠানে ৩৯ জন ব্যক্তি ও তিনটি প্রতিষ্ঠানের মধ্যে জনপ্রশাসন পদক-২০১৮ বিতরণ করেন।

এতে মন্ত্রিপরিষদ সদস্যরা, প্রধানমন্ত্রীর উপদেষ্টাবৃন্দ, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার, বিভিন্ন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও সচিবরা, তিনবাহিনী প্রধানরা, বিভিন্ন দপ্তরের প্রধান এবং পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাসস

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...