Current date Sep 7, 2026
খেলা

নিজেদের মাঠে পাকিস্তানের বিপক্ষে চার দিনেই হারল ইংল্যান্ড

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক : মাত্র চার দিনেই শেষ প্রথম টেস্ট! নিজেদের মাঠে পাকিস্তানের বিপক্ষে ইংল্যান্ডের পরাজয় সেটিও আবার চার দিনেই। হারটা অবশ্য প্রথম দিনেই আচ করতে পেরেছিল ইংলিশরা।

লর্ডসে টস জিতে আগে ব্যাটিং নিয়েছিল ইংল্যান্ড। প্রথম ইনিংসে মোহাম্মদ আব্বা-হাসান আলীদের দূর্দান্ত বোলিংয়ে মাত্র ১৮৪ রানেই অলআউট হয়ে যায় স্বাগতিকরা।

ইংল্যান্ডের প্রথম ইনিংসের জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তান সংগ্রহ করে ৩৬৩ রান। ইংলিশরা চাপা পড়ে যায় এখানেই।

পাকিস্তানের দেয়া ৩৬৩ রান টপকে লিড দিতে যেয়ে শুরুটা ভালোই হয় ইংল্যান্ডের। দ্বিতীয় ইনিংসে আসে ৩টি অর্ধশত রানের ইনিংস। কিন্তু মোহাম্মদ আমীর আর মোহাম্মদ আব্বাসের দাপুটে বোলিংয়ের সামনে শেষ পর্যন্ত সুবিধা করে উঠতে পারেনি ইংলিশ ব্যাটসম্যানরা।

চতুর্থ দিনে ব্যাট করতে নেমে সকালেই গুটিয়ে যায় স্বাগতিক ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসে মোট ৮২.১ ওভার ব্যাটিং করে ২৪২ রানের সংগ্রহে পাকিস্তানের সামনে মাত্র ৬৫ রানের লিড ছুড়ে দেয় ইংল্যান্ড।
৮ বছর আগে এই ইংলিশদের বিপক্ষে ফিক্সিং কেলেঙ্কারিতে ফেঁসে যাওয়া মোহাম্মদ আমীর পান ম্যান অব দি ম্যাচের পুরস্কার।

আমীর আর আব্বাস নেন ৪ টি করে উইকেট। সাদাব খান নেন ২ উইকেট। জয়ের জন্য ব্যাট করতে নেমে মাত্র ১ উইকেট হারিয়েই চতুর্থ দিনে জয় তুলে নেয় সফরকারী পাকিস্তান।

উল্লেখ্য, ১৯৯৫ সালের পর নিজেদের মাটিতে কোনো দলের বিপক্ষেই সিরিজের প্রথম টেস্ট হারেনি ইংলিশরা।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...