Current date Sep 7, 2026
রাজনীতি

নিজ বাড়িতে অবরুদ্ধের অভিযোগ করেছেন মওদুদ

URL copied
Share URL copied

নোয়াখালী প্রতিনিধি: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ অভিযোগ করে বলেছেন, আমাকে নিজ বাড়িতে পুলিশ অবরুদ্ধ করে রেখেছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নির্দেশেই পুলিশ এসব কাজ করছে।

শনিবার বেলা সাড়ে তিনটা থেকে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের মানিকপুর গ্রামে নিজ বাড়িতে অবরুদ্ধ অবস্থার মধ্যে রয়েছেন বলে তিনি জানান।

এ কারণে বিকেলে পূর্বনির্ধারিত ঈদের শুভেচ্ছা বিনিময় ও গণসংযোগ কর্মসূচিতে তিনি অংশ নিতে পারেননি।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য আরও বলেন, আট দিন ধরে আমি নির্বাচনী এলাকায় নিজ বাড়িতে অবস্থান করছি। পুলিশ আমাকে দলীয় কোনও ইফতার অনুষ্ঠান বা অন্য কোনও কর্মসূচিতে অংশ নিতে বাড়ি থেকে বের হওয়ার সুযোগ দেয়নি। এমনকি আমার সঙ্গে দেখা করতে আসা উপজেলার বিভিন্ন এলাকার নেতাকর্মীদেরও পুলিশ নানাভাবে হয়রানি করছে।

ব্যারিস্টার মওদুদ বলেন, ওবায়দুল কাদের যত বড় রাজনৈতিক দলের নেতাই হন না কেন, তিনি তার এলাকায় গণতন্ত্রের কোনও সুযোগ রাখেননি। এখানে বিরোধী মত প্রকাশের কোনও সুযোগ নেই।
অবরুদ্ধ রাখার বিষয়ে সংশ্লিষ্ট থানার ওসি ও জেলা পুলিশ সুপারের সঙ্গে যোগাযোগ করেছেন বলে জানান ব্যারিস্টার মওদুদ।

স্থানীয় লোকজন বলছেন, ব্যারিস্টার মওদুদ কোম্পানীগঞ্জে আসার পর থেকেই তার বাড়ির চারপাশে পুলিশ সদস্যরা অবস্থান করছেন। আর ঈদের দিন তার বাড়ি থেকে বের হওয়ার রাস্তায় একটি ভ্যানগাড়ি আড়াআড়িভাবে দাঁড় করিয়ে রাখা হয়েছে।

মওদুদ আহমদকে অবরুদ্ধ করা হয়নি একথা জানিয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, মওদুদ আহমদ দেশের জ্যেষ্ঠ একজন রাজনৈতিক নেতা। সন্ধ্যার আগমুহূর্তে তিনি বাড়ি থেকে বের হয়ে কোথাও গণসংযোগে গেলে তার নিরাপত্তার বিঘ্ন ঘটতে পারে। তাই তাকে বাড়ি থেকে বের না হওয়ার অনুরোধ করা হয়েছে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...