Current date Sep 6, 2026
খেলা

নিদাহাস ট্রফিতে সাকিবের খেলার সম্ভাবনা নেই!

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠে সদ্য শেষ হওয়া টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজে সাকিবের অনুপস্থিতি বেশ ভুগিয়েছে বাংলাদেশকে। লঙ্কানদের কাছে টানা হারের রেশ কাটিয়ে সাকিবকে দলে ফিরে পাওয়া নিয়ে চলছিল নানা গুঞ্জন। তবে, সব গুঞ্জন কাটিয়ে নিদাহাস ট্রফিতে সাকিবের ফেরার সম্ভাবনা একেবারেই ক্ষীণ।

উন্নত চিকিৎসার জন্য দলের সেরা তারকা সাকিবকে পাঠানো হয়েছে ব্যাংককে। জানা গেছে, আসন্ন সিরিজে সাকিবের দলে থাকার সম্ভাবনা একেবারেই কম। নেই বললেই চলে। এর আগে জানা গিয়েছিল যে, সাকিব হয়তো নিদাহাস ট্রফিতে এক বা দুইটি ম্যাচে খেলতে পারবেন না।

সূত্রে জানা গেছে, ব্যাংককের ডাক্তারের পরামর্শ অনুযায়ী তাকে থাইল্যান্ডে থেকেই অন্তত দুই সপ্তাহ ফিজিওথেরাপি নিতে হবে। এ বিষয় নিয়ে বিসিবির সঙ্গে যোগাযোগও করেছে তারা। তবে, বোর্ড এখনো সিদ্ধান্ত নেয়নি যে, থাইল্যান্ডে রেখে থেরাপি দিবে নাকি দেশে এনে দিবে।

এ বিষয়ে বিসিবির চিকিৎসক দেবাশীষ রায় বলেছেন, ‘সাকিবকে অবশ্যই থেরাপি দিতে হবে। সেটি দিতে কতদিন লাগবে সেটি এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। সবকিছু মিলিয়ে তার মাঠে ফিরতে দুই সপ্তাহ সময় লেগে যেতে পারে। আর সাকিবকে থাইল্যান্ডে বসেই যে থেরাপি দিতে হবে বিষয়টি এমন নয়। এটি দেশেও দেয়া যাবে।’

নিদাহাস ট্রফি ৬ মার্চ শুরু হয়ে শেষ হবে ১৮ মার্চ। লিগ পর্বের খেলা শেষ হবে ১৬ মার্চ। সাকিবের সুস্থ হতে তার চেয়ে বেশি সময়ও লেগে যেতে পারে। সুতরাং, এটা ধরে নেয়া যায় যে সাকিবকে ছাড়াই লড়াই করতে হবে বাংলাদেশকে। অবশ্য আগে থেকেই সাকিবের বিকল্প রেখে দল ঘোষণা করেছে বিসিবি। এই কারণেই ১৬ সদস্যের দল দেয়া হয়েছে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...