Current date Sep 6, 2026
খেলা

নিদাহাস ট্রফি মিশনে দেশ ছাড়লো টাইগাররা

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় তিন জাতির টি-টোয়েন্টি টুর্নামেন্ট নিদাহাস ট্রফিতে অংশ নিতে দেশ ছেড়েছে টিম বাংলাদেশ। রোববার (৪ মার্চ) দুপুর ১টা’য় শ্রীলঙ্কান এয়ারলাইন্স যোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায় অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ও তার দল। তিন ঘণ্টা ভ্রমন শেষে বিকেল ৪টা নাগাদ তাদের গন্তব্যে পৌঁছানোর কথা রয়েছে।

টুর্নামেন্টের জন্য ঘোষিত ১৬ সদস্য টাইগার স্কোয়াডের ১৩ জন দেশ থেকে রওনা হয়েছেন। বাকি তিনজন, তামিম ইকবাল, সাব্বির রহমান ও মোস্তাফিজুর রহমান পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে দুবাইয়ে অবস্থান করায় দলের সাথে ছিলেন না। তবে দুবাই থেকে তাদের দলের সাথে যোগ দেয়ার কথা রয়েছে।

আগামী ৬ মার্চ উদ্বোধনী ম্যাচে লঙ্কানদের মোকাবিলা করবে ভারত। দু’দিন পর বিরাট কোহলিদের চ্যালেঞ্জ জানাবে টাইগাররা। রাউন্ড রবিন পদ্ধতিতে প্রত্যেকে দু’বার করে একে অপরের মুখোমুখি হবে। ফাইনাল ১৮ মার্চ। একমাত্র ভেন্যু কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে সবকটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...