Current date Jul 4, 2026
বাংলাদেশ

নির্বাচনী এলাকায় ফারুক খান এমপি’র জাকাতের কাপড় বিতরণ

URL copied
Share URL copied
মেহের মামুন, গোপালগঞ্জ : গোপালগঞ্জ ১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মুহাম্মদ ফারুক খান এমপি’র পারিবারিক তহবিল থেকে প্রাপ্ত জাকাতের কাপড় বিতরণ করা হয়েছে। বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফারুক খানের পক্ষে তার বড় মেয়ে কানতারা খান মুকসুদপুর ও কাশিয়ানির বিভিন্ন স্পটে উপস্থিত হয়ে দু’উপজেলার স্থানীয় আওয়ামী লীগ নেতা কর্মীদের উপস্থিতিতে তিনি এসব বিতরণ করেন। মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক জাহিদুর রহমান জানান ৪ ও ৫ মে দুইদিন ব্যাপি মুহাম্মদ ফারুক খান এমপির পক্ষে তার কন্যা কানতারা খান মুকসুদপুর উপজেলার এবং কাশিয়ানি উপজেলার সকল ইউনিয়নের হতদরিদ্র মানুষের মধ্যে ৩ হাজারের বেশী শাড়ী ও লুঙ্গি তাদের পারিবারিক জাকাতের কাপড় বিতরণ করেন। এর সংখ্যা সাড়ে ৫ হাজোরের বেশী। উল্লেখ্য মুহাম্মদ ফারুক খান এমপি বিগত ত্রিশ বছর তাদের পারিবারিক যাকাতের অর্থ তার নির্বাচনী এলাকায় বন্টন করে আসছেন। এ সময় তার সাথে মুকসুদপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম, মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সহ-দফতর সম্পাদক রফিকুল বারী লিপন, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহমুদ খান কুটি, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামাল এবং বিভিন্ন স্পটে সংশ্লিষ্ট ইউনিয়নের উপজেলা আওয়ামী লীগ ও ইউনিয়ন আওয়ামী লীগে নের্তৃবৃন্দ এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।
Share URL copied
Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। বুধবার (১৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো...

Lead Newsবাংলাদেশ

রেলযাত্রা দ্রুত ও নিরাপদ করতে চালু হবে বৈদ্যুতিক ট্রেন: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক রেলপথে যাতায়াতের সময় কমিয়ে আনা, নিরাপদ এবং পরিবেশবান্ধব যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে প্রধান প্রধান রুটে ইলেকট্রিক ট্র্যাকশন (বৈদ্যুতিক ট্রেন) চালুর...

বিশ্ব

যুক্তরাষ্ট্র-ইরানের ‘চুক্তি’, বন্ধ হচ্ছে যুদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক দীর্ঘদিনের উত্তেজনা ও সংঘাতের পর অবশেষে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি ‘সমঝোতা চুক্তি’ চূড়ান্ত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং...