Current date Sep 7, 2026
বাংলাদেশ

নির্বাচনী প্রতিশ্রুতির অধিকাংশ পূরণ হয়েছে : তারানা

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক : ভোটের আগে বর্তমান সরকার জনগণকে যেসব প্রতিশ্রুতি দিয়েছিল তার বেশিরভাগই পূরণ করেছে বলে দাবি করেছেন তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম।

ডিজিটাল বাংলাদেশ এ সরকারেরই অবদান উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের ২০২১ এবং ২০৪১ এর যে মিশন রয়েছে, সে মিশনের প্রক্রিয়ার প্রাথমিক ধাপগুলো আমরা পেরিয়ে আসছি। বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল।’

মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তারানা হালিম।

উন্নয়নের জন্য সরকারের ধারাবাহিকতা জরুরি বলেও মনে করেন তথ্য প্রতিমন্ত্রী। বলেন, ‘সরকারের ধারাবাহিকতার কারণেই এটা সম্ভব হয়েছে। আগামীতে সরকারের ধারাবাহিকতা থাকলে উন্নয়নের এ কার্যক্রম অব্যাহত থাকবে।’

‘সরকারি কর্মযজ্ঞের অংশীদার জনগণ’- এই বার্তা পৌঁছে দিতে আজ ৬৪ জেলা এবং চারটি উপজেলাকেও সংবাদ সম্মেলন করা হয়েছে।

তারানা হালিম বলেন, উন্নয়নের ক্ষেত্রে রাজনৈতিক স্থিতিশীলতাও দরকার। এজন্য সকল দলের সহযোগিতাও প্রয়োজন।

‘শুধু সরকারের সদিচ্ছা দিয়ে হবে না, বিরোধী দলেরও সহযোগিতাও প্রয়োজন। বাংলাদেশের মানুষ কিন্তু এখন অনেক সচেতন। তারা কোনো অরাজকতা সমর্থন করে না।’

‘বিগত সময়ে হরতালের দিনেও মানুষ বের হয়েছে। এটা কিন্তু একটা প্রতীকী প্রতিবাদ। এতে করে জনগণ বুঝিয়েছে, তারা হরতাল চায় না।’

এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, দুর্নীতি মোকাবেলা করাই এখন প্রধান চ্যালেঞ্জ। তিনি বলেন, ‘বাংলাদেশ দুর্নীতির দিক দিয়ে আগে চ্যাম্পিয়ন হয়েছে। সেটা থেকে আমরা বের হয়ে এসেছি।’

‘দুর্নীতির ক্ষেত্রে যদি জিরো টলারেন্স দেখিয়ে একেবারে দূর করতে পারি তাহলে এ উন্নয়ন আরও দ্রুত গতিতে এগুবে।’

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...