Current date Jul 4, 2026
Lead Newsবাংলাদেশ

‘নির্বাচনে জয়ী হতে গিয়ে যেন আ’লীগের বদনাম না হয়’

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক: আসন্ন তিন সিটি করপোরেশন নির্বাচনে দল মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে নেতাকর্মীদের একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড ও সংসদীয় মনোনয়ন বোর্ডের যৌথ সভায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিন সিটি করপোরেশনের মেয়র প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত করে দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, নির্বাচনে জয়ী হতে গিয়ে যেন দলের বদনাম না হয়। কেন্দ্র যে সিদ্ধান্ত নেবে সে সিদ্ধান্ত সকলকে মেনে চলতে হবে। অন্যথায় তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

শুক্রবার সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে দলের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থী তালিকা চূড়ান্তকালে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে চায় না। সব নির্বাচনই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হতে হবে। তিনি বলেন, ‘আওয়ামী লীগ নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে চায় না। সব নির্বাচনই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হতে হবে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মনোনয়ন বোর্ডের সভায় অধিকাংশ সদস্য উপস্থিত ছিলেন। সভায় রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনের জন্য আওয়ামী লীগ তাদের মেয়রপ্রার্থী চূড়ান্ত করে।

রাজশাহীতে এ এইচ এম খায়রুজ্জামান লিটন, বরিশালে সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ এবং সিলেটে মেয়র পদে বদরউদ্দিন আহমদ কামরানকে মনোনিত করা হয়।আগামী ৩০ জুলাই রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে।

Share URL copied
Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। বুধবার (১৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো...

Lead Newsবাংলাদেশ

রেলযাত্রা দ্রুত ও নিরাপদ করতে চালু হবে বৈদ্যুতিক ট্রেন: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক রেলপথে যাতায়াতের সময় কমিয়ে আনা, নিরাপদ এবং পরিবেশবান্ধব যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে প্রধান প্রধান রুটে ইলেকট্রিক ট্র্যাকশন (বৈদ্যুতিক ট্রেন) চালুর...

বিশ্ব

যুক্তরাষ্ট্র-ইরানের ‘চুক্তি’, বন্ধ হচ্ছে যুদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক দীর্ঘদিনের উত্তেজনা ও সংঘাতের পর অবশেষে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি ‘সমঝোতা চুক্তি’ চূড়ান্ত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং...