Current date Sep 16, 2026
বিশ্ব

নির্বাচন চুরি হয়ে গেছে: নওয়াজ

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানে ২৫ জুলাই অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের দল পিএমএল-এন এর ভরাডুবি হয়েছে। নির্বাচনের আগ থেকেই দুর্নীতির অভিযোগে নওয়াজ শরীফ রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে কারান্তরীণ।

নির্বাচনে নওয়াজের প্রতিদ্বন্দ্বী ইমরান খান নেতৃত্বাধীন দল পিটিআই দ্বিগুণ ব্যবধানে জিতেছে। নির্বাচিত হওয়ার পর ইমরান খান নতুন পাকিস্তান গড়ার অঙ্গীকার করেছেন। আর এই ফলের প্রতিক্রিয়ায় নওয়াজ বলেছেন, ‘২০১৮ সালের সাধারণ নির্বাচন চুরি হয়ে গেছে।’

বৃহস্পতিবার পিএমএল-এন এর প্রেসিডেন্ট শাহবাজ শরিফ, পাখতুনখাওয়া গভর্নর ইকবাল জাফর, নাতি জুনায়েদ সফদার, নাতনি মাহনুর ও মেহেরুন, নাতজামাই রাহেল মুনির, সাবেক মন্ত্রী মারিয়াম আওরঙ্গজেব, সিনেটর মুসাদিক মালিকসহ বেশ কয়েকজন নওয়াজের সঙ্গে সাক্ষাৎ করে। সেসময় তিনি ওই মন্তব্য করেন। নওয়াজ আরও বলেন, ‘জনগণের ম্যান্ডেট ছিনিয়ে নেয়া হয়েছে।’

এদিকে, ফল প্রত্যাখান না করলেও নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে পাকিস্তানের আরেক বিরোধী দল পাকিস্তান পিপলস পার্টি। সূত্র: ডন

Share URL copied
Lead Newsবাংলাদেশ

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৫ আগস্ট) সকাল ৯টার দিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

Lead Newsবাংলাদেশ

সরকারি মুকসুদপুর কলেজে মাদকবিরোধী আলোচনা সভা, ডকুমেন্টারি ও থিম সং প্রদর্শন অনুষ্ঠিত

আরেফিন মুক্তা – মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : গোপালগঞ্জের সরকারি মুকসুদপুর কলেজে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ৩ আগস্ট আলোচনা সভা, ডকুমেন্টারি ও থিম...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ (১–৭ আগস্ট) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ আগস্ট) উপজেলা স্বাস্থ্য...