Current date Sep 7, 2026
Lead Newsবাংলাদেশ

নির্বাচন ভালো না হওয়ার কোনো সুযোগ নেই: সিইসি

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ভালো না হওয়ার কোনো সুযোগ জাতি হিসেবে আমাদের কাছে নেই বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

তিনি বলেন, সবাই মিলে এই নির্বাচন করতে হবে। ইলেকশন কমিশনের পক্ষে এককভাবে সামাল দেওয়া সম্ভব হবে না।

সোমবার (৬ অক্টোবর) বিকেল পৌনে ৩টায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রিন্ট ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকদের সঙ্গে সংলাপের সূচনালগ্নে তিনি এসব কথা বলেন।

নাসির উদ্দিন বলেন, আপনারা (সাংবাদিক) ওপিনিয়ন মেকিংয়ের (মতামত দেওয়া) কারিগর। সেই সুযোগটা আমরা নিতে চাই। এই নির্বাচনটা ফ্রি-ফেয়ার হতে হবে। অবশ্যই অংশগ্রহণমূলক হতে হবে।

সিইসি বলেন, আমরা ভোটার তালিকা হালনাগাদ করেছি একাধিকবার। এটা করতে গিয়ে ভোটারদের মধ্যে একটা সচেতনতা তৈরি হয়েছে। এটার খুব দরকার ছিল।

নাসির উদ্দিন বলেন, একটা ক্রিটিক্যাল সময়ে আমরা দায়িত্ব নিয়েছি। আমরা পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসী এবং নির্বাচনি কর্মকর্তাদের ভোটের ব্যবস্থা করছি। এটা এতদিন আইনে ছিল, কিন্তু বাস্তবে ছিল না। এটা করা কঠিন ছিল। অনলাইনে আমরা রেজিস্ট্রেশন করাবো। তারপর ভোট হবে পোস্টালে।

নির্বাচন কমিশনের সব উদ্যোগে সাংবাদিকদের পাশে চেয়ে সিইসি বলেন, আপনারা আমাদের সহযোদ্ধা। আপনারা আমাদের উদ্যোগগুলো প্রচার করবেন। মানুষকে সচেতন করবেন। আপনারা ওপিনিয়ন মোবিলাইজ করবেন। ভালো নির্বাচনে এগুলো আমাদের সহায়তা করবে। আমরা চাই, একদম ফেস্টিভ মুডে (উৎসবমুখর পরিবেশ) নির্বাচনটা হোক। ভোটাররা যেন ভোটকেন্দ্রে যান, সেজন্য আপনারা আমাদের হেল্প করবেন।

এ ধরনের আলোচনা আজই শেষ না জানিয়ে নাসির উদ্দিন বলেন, আজই আলোচনা শেষ না। এরপরও আপনাদের যদি কোনো পরামর্শ থাকে, আমাদের জানাবেন। আপনাদের জন্য আমাদের দরজা সবসময় খোলা।

ইসির ভারপ্রাপ্ত সচিব কেএম আলী নেওয়াজের সঞ্চালনায় সংলাপে চার নির্বাচন কমিশনার, জাগো নিউজের সম্পাদক কে. এম. জিয়াউল হক, ইসির অন্যান্য কর্মকর্তা ও গণমাধ্যমের প্রতিনিধিরা অংশ নিয়েছেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...